বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৪ এপ্রিল ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানে নিষিদ্ধ বিরোধী সংগঠনের দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: নিষিদ্ধ বিরোধী সংগঠন পিপলস মোজাহেদিন অর্গানাইজেশন অব ইরানের (পিএমওআই/এমইকে) সদস্য হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বিরোধী মত দমনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শনিবার (৪ এপ্রিল) সকালে দেশটির সর্বোচ্চ আদালত আগের রায় বহাল রাখার পর তাদের ফাঁসি কার্যকর করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পিএমওআই/এমইকে সদস্যপদ এবং একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে সশস্ত্র বিদ্রোহে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছিল।

ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন জানায়, অভিযুক্ত আবোলহাসান মনতাজের ও ভাহিদ বানিআমেরিয়ানকে বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সর্বোচ্চ আদালত সেই রায় বহাল রাখার পর তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

১৯৭৯ সালের ইরানিয়ান রেভ্যুলিউশনে প্রাথমিকভাবে সমর্থন দিলেও পরবর্তীতে তেহরানের নতুন নেতৃত্বের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে পিএমওআই/এমইকে। ১৯৮০’র দশকে সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়া হয় এবং এরপর থেকে তারা নির্বাসনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ৩০ ও ৩১ মার্চ একই সংগঠনের আরও চার সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সংগঠনটির তথ্য অনুযায়ী, তাদের নাম মোহাম্মদ তাঘাভি, আকবর দানেশভারকার, বাবাক আলিপুর এবং পুয়া ঘোবাদি। ২০২৪ সালের শেষদিকে একটি বিপ্লবী আদালত তাদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করে।
‘ব্যর্থ দমননীতি’ বলে অভিযোগ
গত ২ এপ্রিল দেওয়া এক বিবৃতিতে পিএমওআই/এমইকে এসব মৃত্যুদণ্ডকে ‘ব্যর্থ দমন প্রচেষ্টা’ বলে উল্লেখ করেছে। সংগঠনটির দাবি, এ ধরনের পদক্ষেপ বিরোধীদের দমাতে পারবে না; বরং তরুণদের প্রতিরোধ আরও জোরদার করবে।

মানবাধিকার সংগঠনগুলোও ধারাবাহিক ফাঁসির ঘটনায় উদ্বেগ জানিয়েছে। তাদের অভিযোগ, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বে চীনের পরেই ইরানের অবস্থান।

৩০ মার্চের ফাঁসির পর এক বিবৃতিতে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে নির্যাতন করা হয়েছিল এবং ফাঁসির আগে হঠাৎ করে অজ্ঞাত স্থানে স্থানান্তর করা হয়।

সংগঠনটি আরও আশঙ্কা প্রকাশ করেছে, জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া আরও কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। ওই বিক্ষোভে হাজারো মানুষ নিহত হয়েছিল বলে দাবি করা হয়।

অ্যামেনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক ডায়ানা এলতাহাওয়ি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান বিমান হামলায় যখন সাধারণ মানুষ বিপর্যস্ত, তখনও ইরান সরকার মৃত্যুদণ্ডকে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে রয়েছেন কুরুশ কেইভানি, যিনি ইরান-সুইডেনের দ্বৈত নাগরিক এবং ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত হন। তার মৃত্যুদণ্ড ইউরোপীয় ইউনিয়ন ও স্টকহোমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এছাড়া সাম্প্রতিক বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এর আগে ১৯ মার্চ সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সালেহ মোহাম্মাদি, মেহদি ঘাসেমি এবং সাঈদ দাভুদি নামের তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এদিকে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও পাঁচ তরুণ বিক্ষোভকারীকে সম্প্রতি কারাগার থেকে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে, যা তাদের আসন্ন মৃত্যুদণ্ড কার্যকরের ইঙ্গিত দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১০

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১১

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১২

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৩

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৪

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৫

কয়রায় যুবদলের বিক্ষোভ

১৬

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

১৭

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দাবি

১৮

২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সাতক্ষীরায় টার্গেট ২৫৩৭২৩ শিশু

১৯

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!