বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ এপ্রিল ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রাস্তার ধারের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসাররের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ জনস্বার্থে এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, গাছগুলো দেবীশহর এলাকার মৃত নুর ইসলামের স্ত্রী ফরিদা ইয়াসমিন লিলির জমির পাশে রাস্তার ধারে লাগানো ছিলো।

গত ৪ এপ্রিল ফরিদা ইয়াসমিন (লিলি) দেবীশহর এলাকার রফিকুল ইসলামের ছেলে সাদিকুল আমিনের সহযোগিতায় অজ্ঞাত গাছ ব্যবসায়ীদের কাছে ১৮টি মোহগুনি গাছ কোনো রকম টেন্ডার বা অনুমোদন ছাড়াই বিক্রি করে দেন। এর মধ্যে ৩টি গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে।

গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি রাস্তার সৌন্দর্যও নষ্ট হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গাছগুলো কাটার ফলে বর্ষা মৌসুমে রাস্তা ভেঙ্গে পুকুরের ভিতরে বিলিন হয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তাছাড়া অনুমতি না নিয়ে সরকারি গাছ কাটা আইনত অপরাধ বলে উল্লেখ করে এ অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী।

এবিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

১০

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

১১

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

১২

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১৩

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১৪

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৫

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১৬

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৮

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

২০
error: Content is protected !!