বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবারের এসএসসি ও সমমানের সকল পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। পরীক্ষার সময় কক্ষে সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে ক্যামেরা অফ রাখলে ব্যবস্থা নেয়া হবে।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু হওয় এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই তাদের দ্রুত সময়ে কিনে নিতে হবে৷ প্রয়োজনে সরকার অর্থ বরাদ্দ দেবে।

এহছানুল হক মিলন আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে যেই অনিয়ম করুক, কেন্দ্র সচিবকে জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে।

শিক্ষামন্ত্রী দুর্নীতিগ্রস্থ শিক্ষকদের সমালোচনা করে বলেন, শিক্ষকরা স্কুল-কলেজের শ্রেণি কক্ষ ছেড়ে টাকা কামানোর ধান্ধায় বোর্ডে আসার জন্য মুখিয়ে থাকে। এ ধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।

যেসব স্কুলে-কলেজে একজনও পাস করবে না, এসময় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষামন্ত্রী।

এছাড়া কিছু কিছু স্কুলে মাত্র দুই-চার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এত কম সংখ্যক শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান চালানো হবে না বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

২

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৩

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৪

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

৬

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

৭

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

৮

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

৯

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১০

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১১

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১২

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৩

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৪

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১৬

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

১৭

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা!

১৮

ধুলিহরের ১০ মেধাবী শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

১৯

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

২০