বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ এপ্রিল ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটে শ্যামনগর ফিলিং স্টেশনের ব্যতিক্রম উদ্যোগ, শৃঙ্খলা ও মানবিকতায় প্রশংসা

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যেখানে প্রায়ই বিশৃঙ্খলা ও ভোগান্তির অভিযোগ ওঠে, সেখানে ব্যতিক্রম চিত্র দেখা গেছে শ্যামনগর ফিলিং স্টেশনে।

উপজেলার চারটি ফিলিং স্টেশনের মধ্যে এ স্টেশনটিতে সুশৃঙ্খলভাবে গ্রাহকদের মাঝে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, যা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে।

সরেজমিনে দেখা যায়, স্টেশনটিতে যানবাহনগুলো নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে তেল সংগ্রহ করছে। কোনো ধরনের হুড়োহুড়ি বা বিশৃঙ্খলা ছাড়াই স্টেশন কর্তৃপক্ষ নিয়ম মেনে তেল বিতরণ করছে। এতে যেমন সময় বাঁচছে এবং ভোগান্তিও কমছে।

শ্যামনগর ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, তেল সরবরাহ স্বাভাবিক রাখতে তারা নির্দিষ্ট ব্যবস্থাপনা অনুসরণ করছেন। প্রতিটি যানবাহনকে সিরিয়াল অনুযায়ী তেল দেওয়া হচ্ছে এবং অতিরিক্ত ভিড় এড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

স্থানীয় রবিউল ইসলাম নামের একজন মোটরসাইকেল চালক বলেন, আগে তেল নিতে অনেক সময় অপেক্ষা করতে হতো, কখনো বিশৃঙ্খলাও হতো। কিন্তু এখন এখানে খুব সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে দ্রুত তেল পাওয়া যাচ্ছে। অন্যদিকে অপর তিনটি পাম্পে প্রতিনিয়ত তেল সংগ্রহ করতে বিশৃঙ্খলা হতে দেখা যাচ্ছে।

ভেটখালী-কালিগঞ্জ সড়কের বাস চালক জাহিদ হাসান বলেন, বকুল সাহেবের পাম্পে (শ্যামনগর ফিলিং স্টেশনে) অন্য পামগুলোর তুলনায় অনেক ভালোভাবে তেল সংগ্রহ করা যায়। তাই আমরা এখান থেকে তেল সংগ্রহ করি। এই পাম্পে সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে সময় বাঁচছে এবং অপ্রয়োজনীয় ঝামেলা কমছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও শ্যামনগর ফিলিং স্টেশনের কার্যক্রম অনেক প্রশংসা কুড়িয়েছে। ‘Mukto Shapakhana’ নামের একটি ফেসবুক পেজের পোস্টে উল্লেখ করা হয়, দেশে যখন জ্বালানি সংকটে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান চাপে রয়েছে, তখন স্টেশনটির দায়িত্বশীল ব্যক্তি ‘বকুল স্যার’-এর দক্ষতায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে চিকিৎসা খাতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে তার বিশেষ নজর রয়েছে বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে ‘ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার’-এর ফেসবুক পোস্টে জানানো হয়, বৈশ্বিক তেলের বাজারের অস্থিরতার মধ্যেও স্টেশন কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রেখে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছেন। শুধু খোঁজখবর নেওয়াই নয়, বরং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখছেন বকুল স্যার ও তার পুত্র সাকিব।

এছাড়া ‘Ibrahim Kholil’ নামের একটি ফেসবুক আইডি থেকেও একই ধরনের প্রশংসা করা হয়েছে। সেখানে বলা হয়, শ্যামনগরের চারটি ফিলিং স্টেশনের মধ্যে এই স্টেশনটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্থানীয়দের দাবি, উপজেলার অন্যান্য ফিলিং স্টেশনগুলোতেও এ ধরনের সুশৃঙ্খল ব্যবস্থা চালু করা হলে জনভোগান্তি অনেকাংশে কমে আসবে। সংশ্লিষ্ট মহলও মনে করছে, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে সামগ্রিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০