বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ এপ্রিল ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-কানাডার ৫৮ হলে ‘দম’

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে ‘দম’ সিনেমাটি। চাহিদার কারণে ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
যার মধ্যে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে ৭টি থেকে উন্নীত হয়ে ৫০টি হলে চলবে সিনেমাটি।

রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি অভিনীত সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ১০ এপ্রিল।
সপ্তাহ ঘুরতেই দর্শকদের ব্যাপক আগ্রহে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১৭ এপ্রিল থেকে ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘দম’। এখানেই শেষ নয়, ১৭ এপ্রিল থেকে সিনেমাটি চলবে কানাডার ৮টি প্রেক্ষাগৃহে।

উত্তর আমেরিকায় (আমেরিকা-কানাডা) সিনেমাটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। এর কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ জানান, সিনেমাটি দেখতে দর্শকদের অপেক্ষা ও আকাঙ্ক্ষা উল্লেখ করার মতো।
তিনি বলেন, ‘সিনেমা হলের সংখ্যা অবিশ্বাস্য রকমের বৃদ্ধি হওয়ার একমাত্র কারণ দর্শক চাহিদা। এ ছাড়া আর কোনোভাবে এটা সম্ভব নয়।’

‘দম’ উত্তর আমেরিকায় মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি এখন অবস্থান করছেন আমেরিকাতে। সামাজিকমাধ্যমে তিনি কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে ‘দম’ সিনেমাটি দেখতে এসেছিলেন নির্মতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন, সাংবাদিক রোজিনা ইসলামসহ প্রবাসী বাংলাদেশীরা। সিনেমার একটি প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের অংশ নিয়েছিলেন রেদওয়ান রনি।

তিনি বলেন, ‘দম সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি সিনেমা। কেন এবার সত্য ঘটনাকে আশ্রয় করলাম? কারণ আমার মনে হয়েছে এই ঘটনার মাধ্যমে বাংলাদেশির বিজয়ের গল্প বলা সম্ভব। আমিও অনেকদিন পর নির্মাণে ফিরলাম। এই ফেরাটা বাংলাদেশের বা বাংলাদেশিদের বিজয়ের গল্প বলার মাধ্যমে হওয়াটাই তৃপ্তির বলে মনে হয়েছে আমার। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছি। বিদেশের মাটিতে প্রবাসী ভাই-বোনদের কাছে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি অভিভূত।’

‘দম’ সিনেমাটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের, রবিউল আলম রবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!