The Editors
১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দলে চার নতুন মুখ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের সময়সূচি চূড়ান্ত হওয়ার পরের দিনই দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি)। শান মাসুদ টেস্ট দলকে নেতৃত্ব দেবেন, দলে চার নতুন মুখ— আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি।

স্কোয়াডের মধ্যে পাঁচ খেলোয়াড় আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি ঘুড়ি, নোমান আলী ও সাজিদ খান বর্তমানে চলতি এনসিএ রেড বল ক্যাম্পে অংশ নিতে লাহোরে আছেন।

করাচিতে শুরু হবে এই সিরিজের প্রস্তুতি ক্যাম্প। ২৭ এপ্রিল সবাইকে উপস্থিত হতে বলা হয়েছে। ১ মে শেষ হবে ক্যাম্প, পরের দিন বাংলাদেশে রওনা হবে দল। টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে যারা পিএসএল খেলছেন, তারা তাদের দলের খেলা শেষে ক্যাম্পে যোগ দেবেন।

১৬ জনের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ গাজি ঘুড়ি (উইকেটকিপার), নোমন আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১০

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১১

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১২

ফের বাড়লো গ্যাসের দাম

১৩

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

১৪

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

১৫

ভালুকা চাঁদপুর বাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

১৬

এবি খান ও লস্কর ফিলিং স্টেশনকে জরিমানা

১৭

কালিগঞ্জে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

১৮

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান শুরু সোমবার, টিকা পাবে ৬ মাস-৫ বছরের শিশুরা

১৯

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

২০