বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধ এবং দারিদ্র্য মোকাবেলায় ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তার সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম এবং সুশীলনের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও আলোচকরা বলেন, শিশু শ্রম একটি সামাজিক ব্যাধি। যা শিশুদের স্বাভাবিক শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা বলেন, শিশুদের শ্রমে নিযুক্ত না করে শিক্ষার আওতায় আনা এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই সময়ের দাবি।

সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, দেবহাটা থানার এসআই সোহাগ হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার মিল্টন সিং, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য উত্তম রায় ও ফিরোজ শাহ আলম।

সুশীলনের সিডিও মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, যুব ও ইয়ুথ ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, শিশু শ্রমে জড়িয়ে পড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা গেলে তাদের জীবনমান উন্নয়ন সম্ভব হবে। এ সময় শিশু শ্রম প্রতিরোধে আইন প্রয়োগ জোরদার, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, দেবহাটার ৫টি ইউনিয়নে শিশু শ্রমে জড়িত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা শিশুদের বিকল্প আয়ের পথ সৃষ্টি এবং শিক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

২

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৩

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৪

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৫

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৬

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৮

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৯

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১০

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১১

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১২

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৩

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৪

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৫

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৬

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৭

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৮

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

২০