বাংলাদেশ, শুক্রবার, ০৮ মে ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৮ মে ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এমআরডিআই সম্মেলনের ১১ সেশনের ৮টিতেই ডেইলি স্টারের সাংবাদিক কেন?

ডেস্ক রিপোর্ট: ঢাকায় আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক সম্মেলন। ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এই সম্মেলনের আয়োজন করেছে। এরই মধ্যে সম্মেলনে অংশগ্রহণ, সেশন বিন্যাস এবং প্রতিনিধিত্ব নিয়ে সাংবাদিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের সম্মেলন নিয়ে কড়া সমালোচনা করেছেন।

শুক্রবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আগামীকাল থেকে দুই দিনের একটি সাংবাদিকতা বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। এমআরডিআই আয়োজিত এই সম্মেলনটি দেখে অনেকেরই মনে হতে পারে, এটি যেন মূলত দ্য ডেইলি স্টারের একটি শো — কেবল পত্রিকাটির সাংবাদিকদের জাহির করার জন্যেই যেন এই আয়োজন।’
তিনি আরো লেখেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান ও দুটি মাস্টারক্লাস বাদ দিলে মোট ১১টি সেশনের মধ্যে ৮টিতেই থাকছেন ডেইলি স্টারের বর্তমান পাঁচজন সাংবাদিক। এর বাইরে তাদের দুজন সাবেক কর্মীও রয়েছেন আরো দুটি সেশনে।

অর্থাৎ প্রায় পুরো আয়োজন জুড়েই ডেইলি স্টার, ১১ টি সেশনের মধ্যে ১০টিতেই তারা! দেশে কি আর কোন প্রতিষ্ঠিত সাংবাদিক নেই যারা অন্যান্য মিডিয়া হাউজে বা ইনডিপেনডেন্টলি কাজ করেন?’

‘এজেন্ডার নাম পড়া শুরু করলে আপনার মনে হতে পারে দেশে সাংবাদিকের অভাবও আছে। কারণ ডেইলি স্টারের একজন সাংবাদিক, জাইমা ইসলাম, একা তিনটি সেশনে অংশ নিচ্ছেন, আর তাদের সম্পাদক মাহফুজ আনাম থাকছেন দুটি সেশনে!’

“একইভাবে একই গ্রুপের প্রথম আলোর সাবেক ও বর্তমান মিলিয়ে আরো ৪ জন আছেন। দীর্ঘদিন ধরেই এমআরডিআইকে ঘিরে একটি নির্দিষ্ট বলয় বা ‘সিন্ডিকেট’ তৈরির অভিযোগ রয়েছে। ঢাকার একজন সাংবাদিক রোকেয়া জহির ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বললেন তিনি যাচ্ছেন, সেখানে ও একজন কমেন্ট করলেন সিন্ডিকেটের বাইরে কেউ সুযোগ পায়নি।

এমআরডিআই বিভিন্ন দেশ থেকে ফান্ড সংগ্রহ করে কেবল কি তাদের কিছু পছন্দের সাংবাদিকদের প্রশিক্ষণ করানোর জন্যে?

এই কনফারেন্সে মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করা, বাস্তব অনুসন্ধানী সাংবাদিকতায় যুক্ত অনেকেরই উপস্থিতি নেই। বরং এনজিও-ঘনিষ্ঠ ব্যক্তি, করপোরেটমুখী মিডিয়ার প্রতিনিধিত্ব এবং নির্দিষ্ট কিছু সিন্ডিকেট প্রেমী বেশি প্রাধান্য পেয়েছেন বলে অনেক সাংবাদিক অভিযোগ করেছেন।

সাধারণত এ ধরনের কনফারেন্সে সেশনের জন্য উন্মুক্ত আহ্বান থাকে। মাঠে কাজ করা সাংবাদিকেরা নিজেদের অভিজ্ঞতা ও অনুসন্ধানভিত্তিক কাজ নিয়ে সেশনের প্রস্তাব জমা দেন। কিন্তু এখানে সেশন নির্বাচন হয়েছে নির্দিষ্ট কিছু ব্যক্তির পছন্দ অনুযায়ী।

পুরো এজেন্ডা পড়লে দেখা যায়, একই ধরনের বিষয় বারবার ঘুরে ফিরে এসেছে।
আরো হতাশাজনক বিষয় হলো, দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কোনো শিক্ষককে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি। মাত্র দুজন শিক্ষক থাকলেও সাংবাদিকতা ‘শেখাতে’ রাখা হয়েছে ডজনখানেক এনজিওকর্মীকে।

“একইভাবে আলোচ্য বিষয়গুলোও নির্দিষ্ট একটি গোষ্ঠীর চিন্তা ও এজেন্ডাকেই প্রতিফলিত করছে। যেমন ‘Behind the Byline’ বা ‘Building Inclusive Culture within Newsrooms’ শীর্ষক বিষয় থাকলেও বাংলাদেশের সাংবাদিকতার গভীর ও মৌলিক সংকটগুলো অনুপস্থিত।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের উপর্যুপরি হামলায় হরমুজ ছাড়লো মার্কিন যুদ্ধজাহাজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু

এমআরডিআই সম্মেলনের ১১ সেশনের ৮টিতেই ডেইলি স্টারের সাংবাদিক কেন?

ঈদুল আজহার ছুটি ৭ দিন

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ১৬ মে, লড়াই হবে হাড্ডাহাড্ডি

যশোরে ২৬টি সোনার বারসহ ৩ জন আটক

দ্রুততম সময়ে শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন, জনমনে স্বস্তি

রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব

১০

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

১১

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

১২

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

১৩

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

১৪

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

১৫

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটারসহ ৫ জনকে সাজা

১৬

সাতক্ষীরায় শিক্ষ‌কের সা‌থে অশালীন আচর‌ণের কল‌ রেকর্ড ফাঁস, বি‌ক্ষোভের মু‌খে কো‌চিং সেন্টার সিলগালা

১৭

বিএসজেএ মিডিয়া কাপ: দৈনিক কালবেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

১৮

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির

১৯

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১২৬ বার পেছালো

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705