বাংলাদেশ, রবিবার, ০৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

থালাপতি বিজয়ের শেষ সিনেমা ফাঁস কাণ্ডে গ্রেপ্তার তিন

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জননায়গন’। সিনেমাটি মুক্তির আগেই পাইরেসির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সাইবার ক্রাইম বিভাগ।

তাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রটির সহকারী সম্পাদক প্রশান্ত।
এ ছাড়া সেলভাম ও বালাকৃষ্ণান নামের আরো দুজনকেও আটক করা হয়েছে।

তদন্তে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, সিনেমাটির শুটিং শেষ হলেও এখনো সেন্সর বোর্ডের অনুমোদন মেলেনি।

এরমধ্যেই গত ৩ এপ্রিল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটি অবৈধভাবে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিচালক এইচ. বিনোথ নির্মিত সিনেমাটি ২০২৬ সালের পোঙ্গল উৎসবে মুক্তির পরিকল্পনা ছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও কাহিনির সংবেদনশীলতা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সেন্সর বোর্ডের ছাড়পত্র আটকে যায়। পরে মার্চে একটি বিশেষ প্রদর্শনীর পরিকল্পনাও বাতিল করা হয়, যা মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।

প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ জানিয়েছেন, তারা বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের অনুমতির অপেক্ষায় আছেন। অনুমোদন মিললেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

‘জননায়গন’ বিজয় অভিনীত শেষ সিনেমা। রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার সিদ্ধান্তের কারণে তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ এবং গৌতম বাসুদেব মেনন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

দেবহাটায় মৎস্যঘেরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

উপকূলে ১২ হাজার বৃক্ষরোপণ করবে প্রকৃতি ও জীবন ক্লাব

খারাপ সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন করণ

বিমানবন্দর থেকে উধাও মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী

অস্ট্রেলিয়া সফরের আগে মোদীকে হত্যার হুমকি, তদন্ত শুরু

১০

কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে যাননি শাকিব?

১১

টেস্টের হতাশা ঝেড়ে নতুন চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী শরিফুল

১২

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা

১৩

খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পরিপূর্ণ চত্বর

১৪

চীনা করিডোর: মিয়ানমারের গৃহযুদ্ধ ও ভারতের টেনশন প্রধান বাধা

১৫

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

১৬

থাইল্যান্ডে হিপো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ডে নাযরাতের ৩য় স্থান অর্জন

১৭

কানাডার স্বপ্ন ভেঙে দিয়ে শেষ আটে মরক্কো

১৮

প্যারাগুয়েকে বিদায় করে শেষ আটে ফ্রান্স

১৯

কালিগঞ্জে বীজ ও রাসায়নিক সার বিতরণ

২০
error: Content is protected !!