বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের পর গলা কেটে হত্যা করেছে স্বামী সাদ্দাম হোসেন মোড়ল। ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক রয়েছেন।

শনিবার (১৬ মে) দিবাগত রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীদাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

​নিহত গৃহবধূর নাম তাসলিমা খাতুন (৩৬)। তিনি দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নুরুজ্জামান ও ফাতেমা খাতুন দম্পতির মেয়ে। তাসলিমা চার মাসের অন্তঃসত্ত্বা এবং দুই সন্তানের জননী ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫-১৬ বছর আগে যশোরের ঝিকরগাছা উপজেলার বেনাপোল এলাকার লোকমান হোসেন মোড়লের ছেলে সাদ্দাম হোসেনের সাথে তাসলিমার বিয়ে হয়। সাদ্দাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ী গ্রামে তাঁর নানা মৃত মোহাম্মদ গাজীর বাড়িতে সপরিবার বসবাস করছিলেন। তাঁদের ১৩ বছর বয়সী একটি মেয়ে ও ৮ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ জানান, সাদ্দাম বর্তমানে বেকার। কিছুদিন আগে অভাবের কারণে তাসলিমা তাঁর বাবার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসেন। সাদ্দাম সেটি চুরি করে বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম হাতুড়ি দিয়ে তাসলিমার মাথায় আঘাত করেন। তাসলিমা জ্ঞান হারিয়ে পড়ে গেলে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

​সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ৯৯৯-এর ফোন পেয়ে আমি নিজেই রাতে ঘটনাস্থলে যায়। গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

২

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

৩

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

৪

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

৫

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

৭

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

৮

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

৯

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

১০

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

১১

তালায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুটিতে বেধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!

১২

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১৩

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

১৪

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

১৫

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

১৬

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

১৭

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

১৮

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৯

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

২০