বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদক চোরাচালান লোডশেডিং ও ডাকাতি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তুমুল আলোচনা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় মাদক চোরাচালান লোডশেডিং ও ঘেরে ডাকাতি নিয়ে তুমুল আলোচনা হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ সভকক্ষে অনুষ্ঠিত সভায় আলোচকরা এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বক্তব্য দেন দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বারী মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মজিবুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা বিজিবির নায়েক সুবেদার লোকমান হোসেন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার প্রমুখ।

সভায় সবচেয়ে আলোচিত ইস্যু ছিল অনিয়ন্ত্রিত লোডশেডিং। যার ফলে জনজীবন হাফিয়ে উঠেছে। বিশেষ করে দিনের বেলা নানা অজুহাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ ও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঘন ঘন লোডশেডিং করায় এসএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে উল্লেখ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুতের এজিএমকে নির্দেশ দেন।

পাশাপাশি দেবহাটার সীমান্ত নদী পার হয়ে মাদক, চোরাচালান পণ্য ও চিংড়ির রেণু আসায় দেশের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করা হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ হওয়ার আহবান জানানো হয়।

এছাড়া পারুলিয়া বিলে মাছের ঘেরগুলোতে দেশীয় অস্ত্র নিয়ে রাতের আধাঁরে মাছ লুটের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়। সেই সাথে মাছের ঘেরগুলোতে ডাকাতিতে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে না পারায় উদ্বেগ জানানো হয়। দ্রুততম সময়ে এটি বন্ধ না করা গেলে এ অঞ্চলের মাছ চাষী ও ঘের মালিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়াসহ আইনশৃঙ্খলার চরম অবনতি হবে বলে সভায় জানানো হয়।

পাশাপাশি উন্নয়নমূলক কাজে সঠিক মান বজায় রাখতে নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করা হয়। সেই সাথে অবৈধ বালু উত্তোলনসহ সকল প্রকার অন্যায় কাজ বন্ধে সকলকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।

এদিকে উপজেলার অন্যতম পশুরহাট পারুলিয়া গরুহাটে ক্রেতা ও বিক্রেতাদের ছায়া দিতে অস্থায়ী সেড নির্মাণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!