বাংলাদেশ, শনিবার, ২৩ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ মে ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলম গাজী (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক আলম গাজী শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মৃত জহুর গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে সকাল ৯টার দিকে শিশুটি তার দাদার সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী আলম গাজী শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি মাছের ঘেরের টোংঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতন করেন তিনি।

এলাকাবাসী জানায়, টোংঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক নারী শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে ভেতরের পরিস্থিতি দেখতে পান। পরে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা জানায়।

পরিবারের সদস্যরা প্রথমে মান-সম্মানের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখলেও বৃহস্পতিবার (২২ মে) ঘটনাটি এলাকায় জানাজানি হলে শিশুটির পিতা-মাতা শার্শা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আলম গাজীকে আটক করে।

এ বিষয় শার্শা থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে দক্ষিণের মশাল

জলাতঙ্ক রোগ প্রতিরোধে পথকুকুরসহ ঝুঁকিপূর্ণ প্রাণীদের ভ্যাকসিন প্রদান

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচি উদ্বােধন

দেবহাটায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বিষ্ণুপুরে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুশুলিয়ায় ভিজিএফের চাল বিতরণ

বিষ্ণুপুরে সড়ক দখল করে রমরমা বালুর ব্যবসা!

শার্শায় প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

যশোরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল ৪ জনের

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৩ শিশুর, ছাড়ালো ৫০০

১০

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

১১

খোলপেটুয়া নদীর চর দেবে ভাঙন আতঙ্কে ১০ গ্রামের মানুষ

১২

ভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ: ট্রাম্প

১৩

গ্রিন কার্ডে নতুন নিয়ম ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৪

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু

১৫

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফ ‘মর্মাহত ও স্তম্ভিত’

১৬

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

১৭

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

১৮

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও ২ বাংলাদেশি যুবকের

১৯

ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা

২০
error: Content is protected !!