বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ মে ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খোলপেটুয়া নদীর চর দেবে ভাঙন আতঙ্কে ১০ গ্রামের মানুষ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাদিয়া এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় আড়াই’শ ফুট চর দেবে গিয়ে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।

এতে বসতঘর ও জমি হারানোর শংকায় দিন কাটছে স্থানীয় পশ্চিম দুর্গাবাটি, পূর্ব দুর্গাবাটি, মাদিয়া, আড়পাঙ্গাশিয়া, বড়কুপট, ছোটকুপট, পশ্চিম পোড়াকাটলা, পূর্ব পোড়াকাটলা, ভামিয়া ও কল বাড়ির কিছু অংশসহ ১০ গ্রামের অন্তত ৩শ পরিবারের।

ভাঙনকবলিত এলাকাবাসী জানান, গত বুধবার ভোরে চরের ওই অংশে প্রথমে প্রায় ৫০ থেকে ৬০ ফুট এলাকা দেবে যায়। পরে শনিবার সকাল থেকে ভাঙনের মাত্রা আরও বেড়ে গিয়ে প্রায় আড়াই’শ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এতে পুরো এলাকায় নতুন করে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নদীর পাড়ে বসবাসকারী মানুষ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদিয়া এলাকার দূর্গাবাটী মন্দির সংলগ্ন নদীর চরে হঠাৎ করেই তীব্র ভাঙন শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করেছে। তবে নদীর স্রোত ও জোয়ারের তীব্রতায় ভাঙন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা বিএনপি নেতা রুস্তম আলী জানান, খোলপেটুয়া নদীর এই অংশ দিয়ে বেড়িবাঁধ ভেঙে গেলে অন্তত ৮ থেকে ১০টি গ্রাম প্লাবিত হবে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসলি জমি, মাছের ঘের ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই তিনি ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য নীলকান্ত রফতান বলেন, দূর্গাবাটী মন্দির সংলগ্ন মাদিয়া এলাকায় যেভাবে নদীর চরে ভাঙন শুরু হয়েছে, দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্যোগ দেখা দেবে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বহু এলাকা নদীর ল লোনা পানিতে তলিয়ে গিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড-১-এর উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (শ্যামনগর পওর শাখা) মো. ফরিদুল ইসলাম বলেন, ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকা জরুরী ভিত্তিতে কাজ শুরু হয়েছে। ভাঙনরোধে ওই স্থানে জিও বস্তা ডাম্পিং কার্যক্রম চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার

রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা

যুগপৎ আন্দোলনে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল

ইরানে টানা ১০ দফা মার্কিন হামলা, সৌদির বন্দর অবরোধে হুথির ঘোষণা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দুপুরের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১০

শ্যামনগর উপকূলকে নিরাপদ জনপদে রূপান্তরের প্রত্যয় ড. মনিরুজ্জামানের

১১

কালিগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নারীর মৃত্যু

১২

চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

১৩

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

১৪

মেসিদের পাশে দি মারিয়া, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত’

১৫

আশাশুনিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

সাইদুর রহমান দিল্লির প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৭

আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৮

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

আশাশুনির ইউএনও’র সাথে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মতবিনিময়

২০
error: Content is protected !!