বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ মে ২০২৬, ২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

 

শ্যামনগর প্রতিনিধি: শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় শ্যামনগর পৌরসভার বাদঘাটায় ফ্রেন্ডলী ব্যাকআপ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা ‘ধর্ষণ ও হত্যার বিচার চাই’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করো’ এবং ‘জাস্টিস ফর রামিসা’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত মানববন্ধনে ফ্রেন্ডলী ব্যাকআপ ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, রামিসার মতো নিষ্পাপ একটি শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা পুরো জাতির জন্য লজ্জাজনক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আদনান মুত্তাকী বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রতিবাদ নয়, সামাজিক সচেতনতা ও কঠোর আইন প্রয়োগও জরুরি। আমরা চাই, এই ঘটনার বিচার দ্রুত সম্পন্ন হোক এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রতিবাদ সমাবেশের স্থলে গিয়ে মিলিত হয়। এসময় সংগঠনের অর্ধশতাধিক ভলান্টিয়ার রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত সকল কর্মসূচিতে অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০