বাংলাদেশ, শনিবার, ২৩ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ মে ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রিন কার্ডে নতুন নিয়ম ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য গ্রিন কার্ড আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চাইলে তাকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শুক্রবার প্রকাশিত এক নীতিগত স্মারকে এ নির্দেশনা দেয় মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা। সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিদের জন্য নতুন এই নিয়ম কার্যকর করা হচ্ছে।

সংস্থাটির দাবি, নতুন নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থার বিভিন্ন ‘ফাঁকফোকর’ বন্ধ করা সম্ভব হবে। একই সঙ্গে অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তি করার সক্ষমতাও বাড়বে।

তবে বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রমী ছাড় দেওয়া হবে কিনা, তা পৃথকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে মানবাধিকার সংগঠন ও শরণার্থী সহায়তাকারী বিভিন্ন প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।

অভিবাসী ও শরণার্থীদের নিয়ে কাজ করা সহায়তা সংস্থাগুলোর আশঙ্কা, এই নীতির কারণে মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও ঝুঁকিতে থাকা শিশুদের আবার সেই দেশেই ফেরত যেতে হতে পারে, যেখান থেকে তারা জীবন বাঁচাতে পালিয়ে এসেছিল।
বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

নতুন এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে অবস্থানরত হাজারো অভিবাসীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

খোলপেটুয়া নদীর চর দেবে ভাঙন আতঙ্কে ১০ গ্রামের মানুষ

ভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ: ট্রাম্প

গ্রিন কার্ডে নতুন নিয়ম ঘোষণা যুক্তরাষ্ট্রের

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফ ‘মর্মাহত ও স্তম্ভিত’

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও ২ বাংলাদেশি যুবকের

ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা

১০

মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই মিলতে পারে দীর্ঘায়ু

১১

ঈদে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান

১২

আবারও লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

১৩

এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা’ আওয়ামী লীগ

১৪

কুখরালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে

১৫

টাউন শ্রীপুরে মসজিদ আর-রহমা উদ্বোধন

১৬

কালিগঞ্জে পোস্ট অফিসের চুরি যাওয়া গ্রিল উদ্ধার

১৭

নলতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৮

চুরি হয়ে যাচ্ছে বেড়িবাঁধের জিআই বস্তা!

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!