বাংলাদেশ, শনিবার, ২৩ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি সংগীতে সরব থাকতে ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান প্রকাশ করেন। এই গানের মাধ্যমেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

এটি প্রকাশের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এরপর তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন তিনি। ফোক ও পপ সুর-সংগীতের মিশ্রণে নতুন এই গানের শিরোনাম ‘লোকে বলে’।
গানের নতুন আয়োজনে সঙ্গী হয়েছেন নন্দিত সুরকার ও সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির।
এর কথা লিখেছেন তাহজিব এম বন্ধন।

সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। সংগীতায়োজনে তার সহকারী ছিলেন দোতারা শিল্পী আনন্দ শিকদার, দেশের আলোচিত পারকাশন বাদক মিঠুন দাস ও বাঁশী শিল্পী কামরুল আহমেদ।
গানের মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক। সম্প্রতি ‘নাইন অ্যান্ড হাফ’ নামে শুটিং সেটে গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানের কোরিওগ্রাফির পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। মিউজিক ভিডিওতে শিল্পী নুসরাত ফারিয়া ও সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির দুজনই অংশ নিয়েছেন। ঈদের দিন একযোগে এসভিএফ ও বিলিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

দুই বছর বিরতির পর নতুন একক গানের প্রকাশনা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, গানের ভুবনে আরও নতুন কিছু তুলে ধরার আকাঙ্ক্ষা থেকে ফুয়াদের সঙ্গে ‘লোকে বলে’ গানটি তৈরি করা। আগের চারটি গান থেকে এবারের আয়োজন একেবারেই আলাদা। যেখানে শ্রোতারা নতুন এক নুসরাত ফারিয়াকে আবিষ্কার করবেন বলে আমার ধারণা।

নুসরাত ফারিয়ার মতো এই আয়োজন নিয়ে আশার কথা শুনিয়েছেন সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির নিজেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও ২ বাংলাদেশি যুবকের

ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা

মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই মিলতে পারে দীর্ঘায়ু

ঈদে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান

আবারও লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা’ আওয়ামী লীগ

কুখরালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে

টাউন শ্রীপুরে মসজিদ আর-রহমা উদ্বোধন

কালিগঞ্জে পোস্ট অফিসের চুরি যাওয়া গ্রিল উদ্ধার

১০

নলতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১১

চুরি হয়ে যাচ্ছে বেড়িবাঁধের জিআই বস্তা!

১২

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৩

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের আহ্বান || তারিক ইসলাম

১৪

নিয়োগের নামে ড্যাফ বাংলাদেশের প্রতারণা!

১৫

কালিগঞ্জে ৩টি চোরাই গরুসহ আটক ২

১৬

জুনে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, সফরের সূচি প্রকাশ

১৭

ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিম জুটির ‘মালিক’

১৮

কে এই সামিউন বশির, যাকে ভাবা হচ্ছে ‘নতুন সাকিব’!

১৯

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

২০
error: Content is protected !!