বাংলাদেশ, রবিবার, ৩১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৩১ মে ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দোয়া ও খাদ্য বিতরণ

ডেস্ক রিপোর্ট: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

রোববার (৩১ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রথমে শহরের পাকাপোল মোড়ে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

পরে সাতক্ষীরা সরকারি কলেজ সংলগ্ন মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান তপু, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান প্রমুখ।

দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী

সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দোয়া ও খাদ্য বিতরণ

কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ ও ঐতিহ্যবাহী লাঠিখেলা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আল-মামুনকে ফুলেল শুভেচ্ছায় বরণ

কয়রা সিদ্দিকিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ১ জুন, জীবিকা সংকটে বনজীবীরা

সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক ২

বর্ণাঢ্য আয়োজনে হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন উদযাপন

১০

বিএনপি মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: নূরুল ইসলাম সাদ্দাম

১১

লিডার্সের ঈদ পুনর্মিলনীতে উপকূলের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার প্রত্যয়

১২

তালায় ২৮ বছর পর একই ফ্রেমে ৯৮ ব্যাচের বন্ধুরা

১৩

শ্যামনগরে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, ডিজিএমকে অপসারণের দাবি

১৪

রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়ে গেছেন: কুমিল্লার ডিসি

১৫

৫ দিনের আবহাওয়া পূর্বাভাস, ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

ক্রিকেট ইতিহাসে অনন্য মাইলফলকে পাকিস্তান দল

১৭

১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ

১৮

একসঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে কেন দীঘি?

১৯

দেশ কারও একার না, তাই গড়ার দায়িত্বও সবার: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!