বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ জুলাই ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-লোবেটের সংঘর্ষে চারজন নিহত

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সের সঙ্গে মাটিকাটা স্কেবেটরবহনকারী লোবেটের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন।

হতাহতরা অ্যাম্বুলেন্সের যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহত ও আহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খুলনা থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা স্কেবেটরবহনকারী লোবেটের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দুইজনের মৃত্যু হয়। আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুয়েল সরকার বলেন, দুইজন হাসপাতালে আনার আগে ও দুইজন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০