বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুন ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ বিপর্যয়ের অবসান চাই || তারিক ইসলাম

‎বর্তমান সময়ে বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়, বরং মানুষের মৌলিক চাহিদার মতোই এক অপরিহার্য উপাদান। বিদ্যুৎ আধুনিক সভ্যতার চালিকাশক্তি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা সাতক্ষীরার মানুষ এখন এক ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি। গত বেশ কিছুদিন ধরে জেলাজুড়ে যে তীব্র ও অনিয়মিত লোডশেডিং চলছে, তা কেবল নাগরিক অস্বস্তি বাড়ায়নি, বরং পুরো জেলার অর্থনীতি ও জনজীবনকে স্থবির করে দিয়েছে। কারণ বা অজুহাত যা-ই হোক না কেন, এই সংকটের একটি দ্রুত ও টেকসই সমাধান এখন সাতক্ষীরার লাখো মানুষের সময়ের দাবি।

‎সাতক্ষীরায় এখন বিদ্যুৎ থাকাটাই যেন একটি ব্যতিক্রমী ঘটনা, আর লোডশেডিংটাই নিয়ম। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম— সর্বত্রই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎহীন কাটানো এখন এখানকার মানুষের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এই নজিরবিহীন বিদ্যুৎ সংকটের বহুমুখী নেতিবাচক প্রভাব পড়ছে সমাজের প্রতিটি স্তরে।

‎সবচেয়ে বড় ধাক্কা এসেছে ব্যবসা-বাণিজ্যে। সাতক্ষীরার অর্থনীতি অনেকাংশে চিংড়ি চাষ, কোল্ড স্টোরেজ এবং ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের ওপর নির্ভরশীল। নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে বরফ কলগুলো চাহিদা মতো বরফ উৎপাদন করতে পারছে না, ফলে মৎস্য শিল্পে বড় ধরনের ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট খোলা রাখতে পারছেন না, সচল রাখা যাচ্ছে না কলকারখানার চাকা। এতে করে প্রতিদিন কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে, যা সামগ্রিক জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলছে।

‎বিদ্যুৎ সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম সচল রাখা কঠিন হয়ে পড়েছে। জেনারেটর দিয়ে কতক্ষণ জরুরি সেবা চালানো সম্ভব? অপারেশন থিয়েটার থেকে শুরু করে আইসিইউ— সবখানেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। গরমে হাসপাতালের ওয়ার্ডগুলোতে চিকিৎসাধীন সাধারণ রোগীদের অবস্থা অবর্ণনীয়।

‎শিক্ষা খাতের ক্ষতিও কোনো অংশে কম নয়। সামনে বিভিন্ন পাবলিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষা। এই সময়ে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা টেবিলে বসতে পারছে না। তীব্র গরমে রাতের বেলা পড়াশোনা তো দূরের কথা, একটু শান্তিতে ঘুমানোর সুযোগও তারা পাচ্ছে না। ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

‎আমরা জানি, জাতীয় গ্রিডে নানা সীমাবদ্ধতা থাকতে পারে কিংবা স্থানীয় সঞ্চালন লাইনে ত্রুটি থাকতে পারে। কিন্তু দিনের পর দিন একটি পুরো জেলাকে এভাবে বিদ্যুৎহীন রেখে উন্নয়ন ও অগ্রযাত্রার গল্প শোনানো অবান্তর। সাতক্ষীরার মানুষ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও কেন এই বৈষম্য ও ভোগান্তির শিকার হবে— এই প্রশ্ন আজ সর্বস্তরের নাগরিকের।

‎‎সংশ্লিষ্ট বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ ও সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে আমাদের আকুল আবেদন— সাতক্ষীরার এই বিদ্যুৎ বিপর্যয়কে আর দীর্ঘায়িত করবেন না। অনতিবিলম্বে এই সংকটের সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। প্রয়োজনে সঞ্চালন লাইনের আধুনিকায়ন এবং আপদকালীন বিকল্প ব্যবস্থার মাধ্যমে সাতক্ষীরার জনজীবনে দ্রুত স্বস্তি ফিরিয়ে আনা হোক।

‎লেখক: সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!