বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে নেমেই প্রথম হ্যাটট্রিক পাওয়া মেসিকে নিয়ে চলছে তুমুল আলোচনা। এরমধ্যে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও মেসিকে নিয়ে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, মেসিকে সর্বশ্রেষ্ঠ মেনে নেওয়ার সময় এসেছে। স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভোতে সাক্ষাৎকারে মেসির শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন তিনি।

রোনালদো বলেছেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। যে ব্যক্তি তা ভাঙে, তাতে বিশ্বের কোন ফুটবল ভক্তই অবাক হন না।
তাছাড়া আর্জেন্টিনা এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।’

রোনালদো বিশ্বাস করেন, ‘যতবারই মেসি মাঠে নামেন, অন্য সবকিছুই তখন ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করে এই সত্যটা মেনে নেয়ার সময় এসেছে যে, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি প্রতি মৌসুমে এমনকি বিশ্বকাপেও দুর্দান্ত খেলে চলেছেন। তবুও তাকে নিয়ে এখনও সন্দেহ প্রকাশ করা হয়। এটি একটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত যা ইতিহাসে চিরকাল থেকে যাবে।’

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ধরে রাখার যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচসেরাও হয়েছেন মহাতারকা মেসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০