
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে জৈব সারের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে নারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় কয়রা সদরের খেজুরবাগ এসডিএফ অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৫০ জন নারী অংশ নিচ্ছেন।
প্রথমদিন ভার্মি কম্পোস্টের উপর ২৫ জনকে ও ২য় দিন বারোমাসি সজিনা চাষের উপর ২৫ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুন্ডুর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তীলক কুমার ঘোষ। উপস্থিত ছিলেন, লিডার্সের কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় বাইন, সম্পা মন্ডল, স্থানীয় উদ্যোক্তা চঞ্চল মন্ডল, নারী উদ্যোক্তা ময়না, সবিতা মন্ডল, বিলকিস খাতুন, নীপা শীল প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারীরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তারা কেঁচো সার উৎপাদন ও বারোমাসি সজিনা চাষের আধুনিক কৌশল সম্পর্কে জানতে পেরেছেন।
উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ বলেন, কেঁচো সার উৎপাদন একটি লাভজনক ও পরিবেশবান্ধব উদ্যোগ।এছাড়াও বারোমাসি সজিনা চাষের মাধ্যমে স্বল্প পুঁজিতে আয় বৃদ্ধি করা সম্ভব।
প্রশিক্ষণ কর্মশালা শেষে নারীদের মাঝে জৈবসার উৎপাদনের জন্য কেঁচো ও বারোমাসি সজিনার বীজ বিতরণ করা হয়।
মন্তব্য করুন