বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি

ডেস্ক রিপোর্ট: আধুনিক সাতক্ষীরার রূপকার ও দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক শহীদ স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপল‌ক্ষে আলোচা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২০ জুন) রা‌তে সাতক্ষীরার ম্যান‌গ্রোভ সভাঘ‌রে সাতক্ষীরা প্রেসক্লাব এই সভার আয়োজন ক‌রে।

সভায় বক্তারা ব‌লেন, বহুমুখী প্রতিভার অ‌ধিকারী দৈ‌নিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনকে ১৯৯৬ সা‌লের ১৯ জুন রা‌তে প‌ত্রিকা অ‌ফি‌সে কর্মরত অবস্থায় গু‌লি ক‌রে হত্যা করা হয়। দীর্ঘ ৩০ বছর অ‌তিবা‌হিত হ‌লেও আলাউদ্দীন হত্যাকা‌ণ্ডের বিচার পায়‌নি সাতক্ষীরাবাসী। মূলত তা‌কে হত্যার মধ্যদি‌য়েই খুলনাঞ্চ‌লে সাংবা‌দিক হত্যা শুরু হয়।

বক্তারা আরো বলেন, শহীদ স. ম আলাউদ্দীন ছিলেন ক্ষণজন্ম পুরুষ। তিনি ছিলেন সমাজকর্মী।

বক্তারা বলেন, সাতক্ষীরার অর্থনৈতিক চালিকাশক্তি ‘ভোমরা স্থলবন্দর’ প্রতিষ্ঠার মূল কারিগর ছিলেন তিনি। যুবসমাজের কর্মসংস্থানের জন্য তিনি গড়ে তোলেন আলাউদ্দীন ফুডস্ অ্যান্ড কেমিক্যাল, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল অ্যান্ড কলেজ।
চিকিৎসা সেবার প্রসারে জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের তত্ত্বাবধানে নিজের জমি দান করে গড়ে তোলেন নগরঘাটা শিশু হাসপাতাল। এছাড়া পরিকল্পিত চিংড়ি চাষ ও বেতনা নদী খননের আন্দোলনেও তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। গণমানুষের অবরুদ্ধ কণ্ঠস্বরকে ফুটিয়ে তুলতে ১৯৯৫ সালের ২৩ জানুয়ারি তিনি প্রতিষ্ঠা করেন সাতক্ষীরার পাঠকপ্রিয় দৈনিক ‘পত্রদূত’ পত্রিকা। সম্পাদক হিসেবে অন্যায়, দুর্নীতি ও শোষকদের বিরুদ্ধে তাঁর ধারালো কলম রাজপথের চেয়েও ধারালো হয়ে উঠেছিল। কিন্তু এই আপসহীন সাংবাদিকতাই তাঁর জীবনে কাল ডেকে আনে।

বক্তারা শহীদ স. ম আলাউদ্দী‌নের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় সাতক্ষীরা প্রেসক্লা‌বের সভাপ‌তি আবুল কা‌সে‌মের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রা‌খেন সি‌নিয়র সাংবা‌দিক কল্যাণ ব্যানা‌র্জি, সাতক্ষীরা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি আবুল কাাম আজাদ, সা‌বেক সহসভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা কা‌লি দাস রায়, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সাধারণ সম্পাদক আহসান রাজীব, প্রেসক্লা‌বের অর্থ সম্পাদক ফ‌রিদ আহ‌মেদ ময়না, সা‌হিত্য ও সংস্কৃ‌তি সম্পাদক আকরামুল ইসলাম, বাংলা‌ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজ‌মি‌নের এস‌এম বিপ্লব হো‌সেন, ঢাকা পো‌স্টের ইব্রা‌হিম খ‌লিল, সাংবা‌দিক হা‌বিবুর রহমান সোহাগ, আব্দুল গফুর, এসএম তৌ‌হিদুজ্জামান, হা‌বিবুল হাসান, আবু সাঈদ, রিজাউল ক‌রিম, মৃত্যুঞ্জয় রায়, আমিনুল হক, মে‌হেদী হাসান শিমুল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!