বাংলাদেশ, সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২২ জুন ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি

ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১ হাজার ৪৩৬ এবং নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি এবং অনাপত্তি দেওয়া বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। এছাড়া বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন সোমবার (২২ জুন) ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

বিকেল ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের এ পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এদিন লিখিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তার প্রশ্নে জানতে চান, এই মুহূর্তে দেশে প্রাইভেট টিভি চ্যানেল কতগুলো এবং কী কী? দৈনিক পত্রিকা এবং অনলাইন পত্রিকার সংখ্যা কতটি এবং কী কী?

জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি এবং অনাপত্তি প্রদানকৃত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী জানান, সারাদেশ থেকে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৪৩৬টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫৯৩টি ও অন্যান্য জেলা থেকে প্রকাশিত ৮৪৩টি। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি ও অনলাইন নিউজ পোর্টাল (আঞ্চলিক) ক্যাটাগরিতে ৬১টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০০ রুপির পারিশ্রমিক থেকে ৬০৩ কোটির মালিক বিজয়

দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

হাইড্রেশন বিরতিতে খেলার ছন্দ নষ্ট হচ্ছে, দুর্বল দল সুবিধা পাচ্ছে: স্কালোনি

আওয়ামী লীগের বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

সরকারের একটি ‘সিন্ডিকেট’ মাদক ব্যবসার সঙ্গে জড়িত: শিবির সভাপতি

ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন তাকদীর আহসান রুবেল

১০

দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১২

খাসির মাংসের রেজালা তৈরির রেসিপি

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: শ্রমবাজার, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর

১৪

কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

১৫

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

১৬

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৭

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপ

১৮

সুন্দরবনই আমাদের রেইনফরেস্ট || তারিক ইসলাম

১৯

সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

২০
error: Content is protected !!