বাংলাদেশ, সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

স্পোর্টস ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি চিঠি রেখে গেছে ইরান ফুটবল দল। তাদের এই কাজটিকে হয়তো স্বাভাবিক ধরে নেওয়া যেত। তবে যে দলটিকে ম্যাচ খেলার পরপরই যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় যেতে হয়, তাদের এমন কাজে কিছুটা চাঞ্চল্য তৈরি হতে পারে। নিজেদের ইতিহাস এবং ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের জন্য কৃতজ্ঞতার বার্তা বহন করছে ইরানের সেই চিঠি।

মার্কিন কর্মকর্তাদের বেঁধে দেওয়া নিয়ম অনুসারে খেলার পরই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরানি ফুটবল দলকে। এর আগে তারা সোফি স্টেডিয়ামের লকার রুমে একটি হাতে লেখা চিঠি রেখে যায়। পরে সেই চিঠির একটি ছবি প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন। তারা লিখেছে, ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।’

অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।’ এ ছাড়া সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতার পাশাপাশি সকল দেশে শান্তি বজায় রাখার সূক্ষ্ম বার্তা রয়েছে ইরানের চিঠিতে, ‘প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’

ওই চিঠিতে লাল কালিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ও উল্লেখ করে ইরান। মিনাব স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রায় ১৭০ শিশু প্রাণ হারিয়েছিল। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে থেকেই রাজনৈতিক বৈরিতা চলছিল ইরান ও যুক্তরাষ্ট্রের। যে কারণে মধ্যপ্রাচ্যের দেশটি সেখানে গিয়ে খেলা নিয়েও আপত্তি জানিয়ে আসছিল। শেষমেষ তাতে সফল না হলেও ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে, তবে তাদের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে নির্ধারিত হলেও বেসক্যাম্প করছে মেক্সিকোর তিজুয়ানায়।

অবাক করা বিষয়– ম্যাচের আগেরদিন ভেন্যু শহরে গিয়ে খেলা শেষেই তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হয়। বিশ্বকাপে ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল (রোববার) দিবাগত রাতে ইরান মুখোমুখি হয়েছিল বেলজিয়ামের। যেখানে ইউরোপীয় জায়ান্টদের বিপক্ষে তাদের অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। ফলে বেলজিয়ামকে আরেকটি ড্রয়ের হতাশা নিয়ে ফিরতে হয়েছে। এদিকে, টানা দুই ম্যাচ ড্র করে বিশ্বকাপের নকআউট রাউন্ডে খেলার আশা টিকিয়ে রেখেছে ইরানও।

বেলজিয়ামকে ০-০ গোলে রুখে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল ইরান। সকালে মিসর-নিউজিল্যান্ড ম্যাচ শেষে তারা অবস্থান হারিয়েছে। মিসর ৩-১ গোলে জিতে উঠেছে টেবিলের শীর্ষে। এর আগে ইরানের ঐতিহাসিক ড্র ও মূল্যবান ১ পয়েন্ট পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান বেইরানভান্দের বীরত্বগাথা পারফরম্যান্স। বেলজিয়াম ম্যাচজুড়ে ইরানকে কোণঠাসা করতে চাইলেও গোলপোস্টে ছিলেন অটল ও নির্ভীক এক প্রহরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন তাকদীর আহসান রুবেল

দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

খাসির মাংসের রেজালা তৈরির রেসিপি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: শ্রমবাজার, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর

কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপ

সুন্দরবনই আমাদের রেইনফরেস্ট || তারিক ইসলাম

১০

সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

১১

বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়

১২

পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন

১৩

মিরপুরে আর্জেন্টিনার ৪০ ফুট দৈর্ঘ্যের জার্সিতে গিনেস রেকর্ডের স্বপ্ন

১৪

ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি মমিনুর রহমান মুকুল

১৫

কেশবপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

১৬

সাতক্ষীরার গ্রাহকরা দৈ‌নিক ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ী হ‌লে বছ‌রে বাঁচবে ৩০৪ কোটি টাকা

১৭

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

১৮

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

১৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

২০
error: Content is protected !!