বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপ

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। দুই দেশ বলছে, ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে উভয় পক্ষ একটি রোডম্যাপে সম্মত হয়েছে।

মধ্যস্থতাকারীদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান লেবাননে চলমান সামরিক উত্তেজনা বন্ধে একটি বিশেষ সমন্বয়ক সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে সংঘাত এড়ানো এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও জোরদার করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মিত্র সংগঠন হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগ তুলে তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন। তবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকা।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চল নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, প্রয়োজন হলে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থান অব্যাহত রাখবে।

অন্যদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চলটিতে উত্তেজনা পুরোপুরি কমেনি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ইতিবাচক অগ্রগতি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন আশা তৈরি করেছে। তবে লেবানন পরিস্থিতি এবং ইসরায়েল-হিজবুল্লাহ উত্তেজনা এখনও এই কূটনৈতিক প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০