
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির উদ্যোগে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল।
এ সময় প্রধান অতিথি কৃষকদের হাতে বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার পাশাপাশি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে অধিক উৎপাদনের আহ্বান জানান।
মন্তব্য করুন