বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

স্ক রিপোর্ট: দীর্ঘদিন ধরেই জটিলতার ঘেরাটোপে বন্দি ছিল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। বারবার আটকে যাচ্ছিল প্যান-ইন্ডিয়ান সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি। তখন থেকেই বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছিল—কবে মুক্তি পাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের শেষ সিনেমা। এবার এলো সুখবর, ভক্তদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

জানা গেছে, সেন্সর বোর্ড থেকে শিগগির সবুজ সংকেত পেতে যাচ্ছে সিনেমাটি, ফলে চলতি মাসেই মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলিউড লাইফ।

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা
আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জনা নায়াগান’ গত জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেন্সর সার্টিফিকেশন ও সিবিএফসি বিরোধের কারণে শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়। সে সময় মুক্তির আগেই ১ কোটি রুপির অগ্রিম টিকিট বুকিং হয়ে যায়। এতে বোঝা যায়, বিজয়ের শেষ সিনেমা নিয়ে ছিল ব্যাপক উন্মাদনা। অবশেষে এ সপ্তাহেই মিলতে পারে ছাড়পত্র।

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা
যে কারণে বিতর্কের মুখে পড়ল শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা
সূত্রের খবর, প্রযোজনা সংস্থা জুলাই মাসের তিনটি সম্ভাব্য তারিখ নিয়ে ভাবছে—১৬, ২৩ অথবা ৩১ জুলাই। তবে ৩১ জুলাই মুক্তির সম্ভাবনা কম। কারণ ওই দিন বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম সিনেমা ‘সিগমা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর জুলাইয়ে সম্ভব না হলে আগামী ৭ আগস্ট সিনেমাটি থিয়েটারে আসতে পারে।

রাজনীতিতে পুরোপুরি যোগ দেওয়ার আগে ‘জন নায়াগান’ বিজয় ঘোষণা দেন, এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা। এর মাঝেই গত ৯ এপ্রিল নির্বাচনের ঠিক আগে সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়। পুলিশ জড়িতদের গ্রেপ্তার করলেও নির্মাতাদের জটিলতা আরও বেড়ে গিয়েছিল। Politics

‘জনা নায়াগান’-এ থালাপতি ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু ও ববি দেওলের মতো শক্তিশালী তারকারা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দুর্দান্ত জয়ের পর তার শেষ সিনেমা নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। থালাপতির ভক্তদের অপেক্ষা আর মাত্র কিছুদিনের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০