বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুলাই ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যতদিন গায়ে পুলিশের পোশাক থাকবে, ততদিন জানমালের পাহারা দিয়ে যাব: শ্যামনগরের নবাগত ওসি

শ্যামনগর প্রতিনিধি: ‘আমার গায়ে যতদিন পুলিশের পোশাক থাকবে, ততদিন আমি মানুষের জানমালের পাহারা দিয়ে যাব-এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরার শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জনই মূল লক্ষ্য। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, আইনগত সহায়তা এবং সত্য প্রকাশের ক্ষেত্রে সব সময় পাশে থাকার আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, সাংবাদিক ও পুলিশের কাজের মূল লক্ষ্য একই-সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে ভূমিকা রাখা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসঙ্গতি, অনিয়ম ও অপরাধের তথ্য তুলে ধরেন, অন্যদিকে পুলিশ আইন প্রয়োগের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।

তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে জনস্বার্থে কাজ করতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ।

সভায় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন প্রতিবন্ধকতা, নিরাপত্তা ঝুঁকি এবং তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। তারা জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের জাহিদ সুমন, দৈনিক ইনকিলাবের আবু কাওছার, ভোরের ডাকের সাইদুল ইসলাম সাঈদ, এদিনের রনজীৎ বর্মন, মোহনা টিভির শেখ আফজালুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের অনাথ মন্ডল, আগামীর সময়ের সুলতান শাহাজান, প্রতিদিনের কথার উৎপল মন্ডল, আমার দেশের মনিরুজ্জামান মিশুক, এশিয়ান টিভির মেহেদী হাসান মারুফ, দেশ সংযোগের আসাদুজ্জামান লিটন, অধিকারের জি এম কামরুজ্জামান, ভোরের কাগজের আনিসুর রহমান প্রমুখ।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি সাফিউল ইসলাম শ্যামনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০