বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ জুলাই ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

ডেস্ক রিপোর্ট: গত এক মাস ধরে বলিউড সুপারস্টার সালমান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কাটছেই না ভক্তদের। এর আগে কয়েকবার তাকে ক্লান্ত, দুর্বল এবং প্রায় টাক মাথায় দেখা যাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এবার নতুন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই উদ্বেগ যেন আরও বাড়িয়ে দিলেন ‘ভাইজান’।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজরে আসে তার বদলে যাওয়া চেহারা। অনেকের মতে, মুখে বয়সের ছাপ আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। ঝুলে পড়া ত্বক, চোয়ালের গঠন বদলে যাওয়া, ওজন কমে যাওয়া এবং একসময়কার ফিট শরীরের পরিবর্তে অনেকটা রোগা দেখাচ্ছিল তাকে। ভিডিওটি দেখে অনেক ভক্তই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, সালমানের দ্রুত পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। আবার অনেকেই মনে করছেন, কয়েক সেকেন্ডের একটি ভিডিও দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। আলো, ক্যামেরার অ্যাঙ্গেল কিংবা কাজের প্রস্তুতির কারণেও এমন দেখাতে পারে বলে মত দিয়েছেন তারা।

এদিকে চলমান আলোচনা নিয়ে সরাসরি কিছু না বললেও সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন সালমান খান। কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’ তার এই সংক্ষিপ্ত বার্তাকে অনেকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। পোস্টের মন্তব্যঘরে অসংখ্য ভক্ত তার সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এর আগে আমির খানের ‘লগান’ সিনেমার ২৫ বছরপূর্তি অনুষ্ঠানে এবং পরে কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েও সালমানের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ওই সময় অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছিল, তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।

জানা গেছে, অতীতেও চিকিৎসার জন্য একাধিকবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সালমান খান। পরিবার থেকেও প্রয়োজন হলে আবার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো সালমান খান বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপকূলকে নিরাপদ জনপদে রূপান্তরের প্রত্যয় ড. মনিরুজ্জামানের

কালিগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নারীর মৃত্যু

চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

মেসিদের পাশে দি মারিয়া, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত’

আশাশুনিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইদুর রহমান দিল্লির প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক স্বাক্ষর

আশাশুনির ইউএনও’র সাথে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মতবিনিময়

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মতবিনিময়

১২

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

১৩

মুন্সিগঞ্জ সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পুনর্নির্বাচিত হলেন বিলাল হোসেন

১৪

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

স্পেনের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু ও বুবলী

১৬

মুন্সিগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

১৭

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: নিহতদের স্মরণে দোয়া মাহফিল

১৮

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

১৯

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

২০
error: Content is protected !!