
উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬২নং মুন্সিগঞ্জ সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মায়মুন সাকিব মিনাজকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষক মহাসিন আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিন হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিলাল হোসেন, প্রধান শিক্ষক বাসুদেব মণ্ডল এবং শিক্ষক বজলুর রহমান।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম হোসেন, সহকারী শিক্ষক ফিরোজা পারভিন, মোছা. রোজিনা খাতুন, প্রতিভা বালাসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুজার গাজী, কামাল গাজী, রিতা রানী, রেকছানা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে মায়মুন সাকিব মিনাজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতিকেও সম্মাননা প্রদান করা হয়।
মন্তব্য করুন