বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুলাই ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ২০ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন

এমএ মামুন, দেবহাটা: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় ৫ হাজার পরিবারের মাঝে ২০ হাজার ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলার হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতীকীভাবে নিবন্ধিত ও কমিউনিটি শিশুর ১০০টি পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সঞ্চালনা করেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন। স্বাগত বক্তব্য দেন সুশীলনের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ কর্মকর্তা পল্টন বিশ্বাস।

আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, হাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভিন, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান ও আসাদুজ্জামান রিপনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেন, আমাদের দেশে প্রয়োজনের তুলনায় বনভূমির পরিমাণ এখনও অনেক কম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সাতক্ষীরা জেলার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে জানানো হয়, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় পর্যায়ক্রমে উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে ২০ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি কমিউনিটির উদ্যোগে প্রায় ৪৯ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

১০

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১১

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১২

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১৩

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৪

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৫

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৬

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৭

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৮

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৯

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

২০
error: Content is protected !!