
উপকূলীয় প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে সমাজকল্যাণ ক্রীড়া যুব সংঘের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় মুন্সীগঞ্জের ফুলতলায় সংগঠনটির কার্যালয়ের সামনে এসব গাছের চারা বিতরণ করা হয়।
সমাজকল্যাণ ক্রীড়া যুব সংঘের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বিলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী, সমাজসেবক মো. কামরুল লস্কর ও আব্দুল আলিম সরদার।
এ সময় সমাজকল্যাণ ক্রীড়া যুব সংঘের সাধারণ সম্পাদক কানাইলাল বাবু, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় যুব ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি চারা যথাযথভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় গাছে পরিণত করতে হবে।
মন্তব্য করুন