
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিষদ কর্তৃক গৃহীত নানাবিধ কার্যক্রমের বিপরীতে জেলার ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এসব চেক হস্তান্তর করেন।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার অলী।
আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, সাংবাদিক মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব বলেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন