বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১ আগস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি পদের প্রার্থী মনোনয়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষাপটে দলের সাংগঠনিক করণীয় নির্ধারণে আজ শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

দলটির একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আজকের এই রুদ্ধদ্বার বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে।

দলীয় নীতিনির্ধারকদের তথ্যমতে, চলতি আগস্ট মাসের মধ্যেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে কার নাম বিবেচনায় নেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন স্থায়ী কমিটির সদস্যরা। তবে রাষ্ট্রের সর্বোচ্চ ও স্পর্শকাতর এ পদের প্রার্থী নির্বাচনে দলীয় প্রধান তথা চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মেনে নেওয়া হতে পারে-এমন আভাস দিয়েছেন শীর্ষ নেতারা।

এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় আয়োজিত এক কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন রাষ্ট্রপতি হিসেবে কোনো দলীয় নাকি নির্দলীয় ব্যক্তিকে বেছে নেওয়া হবে, সে সিদ্ধান্ত সংবিধান ও আইনের আলোকেই স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে।

সম্ভাব্য প্রার্থীর বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে কোনো মুখ না খুললেও ভেতরের আলোচনায় বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম উঠে আসছে। যার মধ্যে শীর্ষে রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন, রাজনৈতিক প্রজ্ঞা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্যতার কারণে তিনি আলোচনার অগ্রভাগে রয়েছেন।

এ ছাড়া আলোচনা রয়েছে স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নাম নিয়েও।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, রাষ্ট্রপতি পদটি নিছক আনুষ্ঠানিকতার নয়; সাংবিধানিক ধারাবহিকতা রক্ষা ও জাতীয় সংকটে এ পদের গুরুদায়িত্ব রয়েছে। তাই সম্ভাব্য সব দিক বিবেচনা করেই অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে চায় দল।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে বিএনপির ঘোষিত ৩১ দফা বা জুলাই সনদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যৌথ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রস্তাব ছিল, তা এই মুহূর্তে কার্যকর করা সম্ভব হচ্ছে না। ফলে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতার জোর থাকায় বিএনপির মনোনীত প্রার্থীই যে দেশটির পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত।

রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও আজকের বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি কেন্দ্র করে বিরোধী দলগুলোর তৎপরতা, বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংঘাতের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় অবস্থান পরিষ্কার ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে জ্যেষ্ঠ নেতাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০