বাংলাদেশ, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ জুলাই ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অসুস্থ হয়ে পড়েছেন হিরো আলম

বিনোদন ডেস্ক: রাজধানীর-১৭ আসনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন হিরো আলম। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তিনি। সোমবার (১০ জুলাই) সকালে বিষয়টি জানতে ফোন করলে তার মুঠোফোন ধরেন মহন নামে এক ব্যক্তি। তিনি জাগো নিউজকে জানান, হিরো আলম নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েছেন।

এর আগে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন বলে অভিযোগ করেন হিরো আলম। তিনি দাবি করেন, তার ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঢাকা-১৭ আসনটি উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। গত ১৫ মে সংসদ সদস্য ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় ১ জুন তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১৮ জুন বাছাই, ২৫ জুন পর্যন্ত প্রত্যাহার ও পরদিন প্রতীক বরাদ্দ হবে। ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১ ফেব্রুয়ারি বগুড়া সদর ও বগুড়া-৪ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। সদর আসনে তিনি ৫ হাজার ২৭৪ ভোট পেয়ে জামানত হারান। এ ছাড়া বগুড়া-৪ আসনে তিনি ১৯ হাজার ৫৭১ ভোট পান। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হিরো আলম। সিংহ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৬৩৮ ভোট পেয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট খিচুড়ি বিতরণ, সাতক্ষীরায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১০৪ জন অসহায় ব্যক্তির মাঝে জেলা পরিষদের ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

অসুস্থ লাইলুন নাহার লিপিকে দেখতে গেলেন হাবিবুল ইসলাম হাবিব

আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন কত বাড়ল

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

আবৃত্তি-আলোচনায় ‘আমরা বন্ধু’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাগরিক অধিকার ও সাংবাদিকতায় জিএম নূর ইসলাম ছিলেন একটি প্রতিষ্ঠান

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১০

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

১১

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১২

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

১৪

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

১৫

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

১৬

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১৭

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১৮

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১৯

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

২০
error: Content is protected !!