বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ আগস্ট ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: থাইল্যান্ডে একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক ফুটবলার। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন খেলোয়াড়। মঙ্গলবার দক্ষিণ থাইল্যান্ডের সুনগাই গোলক শহরের সানতিফাপ স্টেডিয়ামে স্থানীয় গোলক এফএ কাপ টুর্নামেন্টের একটি ম্যাচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফুটবলারের নাম সোফওয়ান আওয়ে (২৪)। তিনি ম্যাচে স্যামকোল্টস দলের হয়ে উইঙ্গার হিসেবে খেলছিলেন। প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত মাঠে আঘাত হানলে তিনি গুরুতর আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রবল বর্ষণের মধ্যে হঠাৎ এক বিকট শব্দে বজ্রপাত মাঠে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে সোফওয়ান মাটিতে লুটিয়ে পড়েন। তার সতীর্থরা দ্রুত ছুটে এসে তাকে চিৎ করে শুইয়ে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করেন। পরে জরুরি চিকিৎসা দলের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সুনগাই গোলক পুলিশের প্রধান থুন সিরিখুন্ট জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও বজ্রাঘাতে গুরুতর আহত সোফওয়ান আওয়ে মারা যান।

এ ঘটনায় মোট ১২ জন খেলোয়াড় আহত হন। আহতদের মধ্যে ২২ বছর বয়সী এক মালয়েশিয়ান ফুটবলারও ছিলেন। তাকে প্রথমে সুনগাই গোলক হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। তার নাম মোহামাদ আলিফ এজ্জাহান জুলকিফলি।

ম্যাচটি ছিল স্থানীয় গোলক এফএ কাপ টুর্নামেন্টের, যেখানে থাইল্যান্ড ও মালয়েশিয়ার অপেশাদার দলগুলো অংশ নেয়। মঙ্গলবারের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যামকোল্টস এবং আবু এক্স নং সিরিন।

থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটিতে বজ্রপাতের কবলে পড়েছেন ২৮৩ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০