বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৮ আগস্ট ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

বিনোদন ডেস্ক: অভিনেত্রী জয়া আহসানের আকর্ষণ বলে বোঝানো দায়। ভক্তরা অপেক্ষায় থাকেন তার নতুন নতুন লুকের জন্য।কারণ, জয়া আহসানের লুক মানেই যেন নতুন কোনো চমক। ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা শাড়ি- প্রতিটি সাজেই স্বতন্ত্র আবেদন নিয়ে ধরা দেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

বয়স যেন তার সৌন্দর্য ও ব্যক্তিত্বকে আরও পরিণত করেছে। সাজে থাকে না বাড়তি আড়ম্বর, অথচ ক্যামেরার সামনে এলেই অনায়াসে কেড়ে নেন সব আলো।

এবারও তার ব্যতিক্রম হলো না। জাতীয় তাঁত দিবসে (০৭ আগস্ট) ঢাকাই জামদানি পরেন জয়া আহসান।
শনিবার সামাজিকমাধ্যমে সেই ছবি প্রকাশ করে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী।
গাঢ় রঙের নান্দনিক জামদানিতে জয়ার এবারের সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানার সৌন্দর্য ও আধুনিকতার মেলবন্ধন। শাড়ির সঙ্গে মানানসই গয়না, হাতে ছোট ব্যাগ আর সাবলীল অভিব্যক্তি- সব মিলিয়ে তার লুক যেন আরও একবার মনে করিয়ে দিল, শাড়িতে জয়ার আবেদন কতটা অনন্য।

তবে এবারের সাজের বিশেষত্ব শুধু জয়ার সৌন্দর্যে নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ চার মাসের শ্রম আর তিনজন কারিগরের নিপুণ হাতের গল্প।

নিজের পরনের জামদানির গল্প জানিয়ে এক পোস্টে জয়া লেখেন, ‘জাতীয় তাঁত দিবসে আমি পরেছি একটি ঢাকাই জামদানি, যা তিনজন কারিগর মিলে চার মাস ধরে বুনেছেন। চার মাসের ধৈর্য, দক্ষতা আর অসংখ্য ঘণ্টার নিখুঁত হাতের কাজ মিশে আছে শাড়িটির প্রতিটি সুতায়।’

শুধু নিজের সাজের প্রশংসা কিংবা শাড়ির সৌন্দর্য তুলে ধরেই থেমে থাকেননি জয়া। বরং একটি জামদানি তৈরির পেছনে থাকা কারিগরদের শ্রম, জীবন ও প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন তিনি।

অভিনেত্রী লেখেন, ‘আমরা প্রায়ই একটি শাড়ির সৌন্দর্য দেখি, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে থাকে অসংখ্য মানুষের হাত, তাদের জীবন আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কারুশিল্পের ঐতিহ্য।’

জয়ার এই কথায় যেন জামদানির সৌন্দর্য নতুন একটি অর্থ পেয়েছে। যে শাড়ি চোখে সৌন্দর্য ছড়ায়, তার প্রতিটি নকশার পেছনে রয়েছে কারিগরের ধৈর্য, শ্রম আর ভালোবাসা। চার মাস ধরে তিনজন কারিগরের হাতে বোনা সেই শাড়িই এবার জয়ার সৌন্দর্যে পেয়েছে নতুন এক উপস্থাপনা।

দেশীয় এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার কারিগরদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন জয়া। তিনি লেখেন, ‘এই সুন্দর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য সেই সব কারিগরের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।’

জয়ার পোস্টে ভক্তদের নজর কেড়েছে তার সাজ যেমন, তেমনি প্রশংসা পেয়েছে দেশীয় ঐতিহ্যের প্রতি তার এই ভালোবাসাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

লিওনেল মেসির বাবা আর নেই

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

তালায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

নিশ্চিত হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

১০

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

১১

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

১২

৬ বছরে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি ১৫৭১২

১৩

মৃত্যুর ৩০ বছর পর এভারেস্ট থেকে উদ্ধার হচ্ছেন পর্বতারোহী ‘গ্রিন বুটস’

১৪

আগস্টে ফের টানা ৪ দিনের ছুটি, সুযোগ পাবেন যারা

১৫

‘ও আমার চেয়েও বড় হবে’, ছেলেকে নিয়ে রোনালদো

১৬

১৪ বছরে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ

১৭

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

১৯

৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

২০
error: Content is protected !!