বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৮ আগস্ট ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সাই পল্লবী। সম্প্রতি কলকাতায় নির্মাতা মণি রত্নমের সিনেমার শুটিং সেরেছেন তিনি।
যেখানে তার বিপরীতে রয়েছেন বিজয় সেতুপতি। তবে রণবীর কাপুরের রামায়ণে সীতার লুকে তাক লাগিয়েছেন সাই।

এরই মাঝেই নিজের জীবনের এক মজার গল্প শেয়ার করলেন দক্ষিণী এই তারকা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্মৃতিচারণ করে সাই পল্লবী জানান, স্কুলে পড়ার সময় এক ছেলেকে প্রেমপত্র লিখতে গিয়ে বাবা-মায়ের কাছে হাতেনাতে ধরা পড়েন।
এজন্য বেধড়ক মার খেয়েছিলেন তিনি।

কাকতালীয়ভাবে, তার অভিনীত ‘বিরাট পর্বম’ সিনেমায় ‘ভেন্নেলা’ চরিত্রে তাকে দেখা গেছে রানা দাগ্গুবাতির চরিত্র ‘রবি’-র কাছে ঝুঁকি নিয়ে একটি চিঠি পৌঁছে দেওয়ার চেষ্টা করতে।

বাস্তব জীবনে শৈশবের সেই অভিজ্ঞতার পর আর কখনই চিঠি লেখার সাহস পাননি সাই পল্লবী। নেটফ্লিক্সের উদ্যোগে ইউটিউব চ্যানেল ‘মাই ভিলেজ শো’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের জীবনের সেই স্মৃতি তুলে ধরেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে যখন সাই পল্লবীকে প্রশ্ন করা হয়, সিনেমাতে দেখানো চিঠিগুলো কি সত্যিই তার লেখা নাকি অভিনয়ের জন্য? উত্তরে অভিনেত্রী বলেন, ‘এই সিনেমায় পরিচালকের নির্দেশনায়ই আমি চিঠিগুলো লিখেছিলাম। কিন্তু বাস্তব জীবনে আমি কেবল একবারই চিঠি লিখেছিলাম। ছোটবেলায়, সম্ভবত সপ্তম শ্রেণীতে পড়ার সময় একটা ছেলেকে চিঠি লিখেছিলাম। কিন্তু ধরা পড়ে যাই। তারপর আমার বাবা-মা আমাকে খুব মেরেছিলেন।’

একই প্রশ্ন তার সহ-অভিনেতা রানা দাগ্গুবাতিকে করা হলে তিনি জানান, ছোটবেলায় কারামচেদুতে থাকা তার প্রয়াত দাদু তথা প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক দাগ্গুবাতি রামানাইডুকে তিনি একটি চিঠি লিখেছিলেন। রানা বলেন, ‘ছোটবেলায় কারামচেদুতে আমার দাদুকে একটা চিঠি লিখেছিলাম। ব্যস ঐ পর্যন্তই, তারপর আর কাউকে কখনও চিঠি লিখিনি।’

উল্লেখ্য, গত ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বিরাট পর্বম’ সিনেমাটি। তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর ১ জুলাই থেকে নেটফ্লিক্সে এর স্ট্রিমিং শুরু হয়। এতে সাই পল্লবী ও রানা দাগ্গুবাতি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ামণি, নন্দিতা দাস, নবীন চন্দ্র, জরিনা ওয়াহাব, ঈশ্বরী রাও এবং সাই চান্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

৬ বছরে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি ১৫৭১২

মৃত্যুর ৩০ বছর পর এভারেস্ট থেকে উদ্ধার হচ্ছেন পর্বতারোহী ‘গ্রিন বুটস’

আগস্টে ফের টানা ৪ দিনের ছুটি, সুযোগ পাবেন যারা

‘ও আমার চেয়েও বড় হবে’, ছেলেকে নিয়ে রোনালদো

১৪ বছরে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

১০

সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খাওয়ার যত উপকার

১১

দুপুরের মধ্যে আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

১৩

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

১৪

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

১৫

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

১৬

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

১৭

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

১৮

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

১৯

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

২০
error: Content is protected !!