বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৮ আগস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ফলে ইনিংস ও ৩৮ রানে ম্যাচ জিতে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।
শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন মিরাজ।
তাঁর ১০৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৪১ বলের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও চারটি ছক্কায়।

মিরাজ ছাড়া বাংলাদেশের হয়ে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের ইনিংসে ধস নামাতে বড় ভূমিকা রাখেন কোরি রকিচোলি। ২৪ ওভারে ৮৩ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও দ্রুত পরিস্থিতি সামলে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। টিগ উইলির ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় তারা। ১৭৭ বলে ১৩০ রান করেন তিনি। সবমিলিয়ে ৩৫৫ রানে থামে অস্ট্রেলিয়া একাদশের ইনিংস।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৪ উইকেট নেন। ১৯ ওভারে মাত্র ৪২ রান খরচ করেন তিনি। তাসকিন আহমেদ ও মিরাজ দুটি করে এবং খালেদ আহমেদ ও ইবাদত হোসেন একটি করে উইকেট নেন।

৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও একই চিত্রনাট্য, আবারও ব্যাটিং বিপর্যয়। সাদমান ৬, মুমিনুল ৬ এবং শান্ত শূন্য রানে ফেরেন। সৌম্য ৫ ও মুশফিকুর রহিম ২ রান করে আউট হলে মাত্র ৩৬ রানেই চার উইকেট হারায় বাংলাদেশ।

তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪১ বলে ২২ রান করে থম্পসনের বলে এলবিডব্লিউ হন তিনি।
এরপর দ্রুতই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। আমিত হাসান ৪ এবং মিরাজ ৬ রান করে ফিরতেই ২২ ওভারে ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একাই তাণ্ডব চালান ক্যামবেল থম্পসন। মাত্র ১১ ওভার বল করে ২৫ রান দিয়ে ৮ উইকেট নেন তিনি। বাকি দুটি উইকেট পান রকিচোলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিনদিনের এই প্রস্তুতি ম্যাচটি নাজমুল হোসেন শান্তর দলের জন্য অশনি সংকেত। আগামী ১৩ আগস্ট টেস্ট শুরু হচ্ছে। তার আগের কয়েকটা দিন নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করার বিকল্প নেই ক্রিকেটারদের সামনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খাওয়ার যত উপকার

দুপুরের মধ্যে আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

১০

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

১১

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

১২

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

১৩

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১৫

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১৬

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৭

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৮

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৯

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

২০
error: Content is protected !!