বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৮ আগস্ট ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগস্টে ফের টানা ৪ দিনের ছুটি, সুযোগ পাবেন যারা

ডেস্ক রিপোর্ট: আগস্টের শেষ দিকে সরকারি ছুটির সঙ্গে এক দিনের ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে চাকরিজীবীদের জন্য। পরিবার নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজে সময় দেওয়ার পরিকল্পনা থাকলে এই ছুটির সুযোগ কাজে লাগাতে পারেন তারা।

আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন ছুটি পাওয়া যাবে।

অর্থাৎ ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে। তবে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় এতে পরিবর্তন আসতে পারে।

কারা পাবেন এই ছুটি?

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এদিন ছুটি দিয়ে থাকে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালা কার্যকর হবে।

অন্যদিকে, ২৭ আগস্টের ছুটিটি নিতে হলে সংশ্লিষ্ট কর্মস্থলের অনুমোদন প্রয়োজন হতে পারে। তাই ছুটি নেওয়ার আগে নিজ প্রতিষ্ঠানের নিয়ম ও কর্তৃপক্ষের অনুমতি নিশ্চিত করা জরুরি।

কারা ছুটির সুবিধা পাবেন না?

জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুযোগ সবসময় প্রযোজ্য নাও হতে পারে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবায় নিয়োজিতদের দায়িত্বের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত কর্মসূচিতে কাজ করতে হতে পারে।

তাই টানা চার দিনের ছুটিতে ভ্রমণ বা অন্য কোনো পরিকল্পনা করার আগে নিজ প্রতিষ্ঠানের ছুটির তালিকা এবং কর্তৃপক্ষের অনুমোদন নিশ্চিত করে নেওয়া ভালো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

৬ বছরে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি ১৫৭১২

মৃত্যুর ৩০ বছর পর এভারেস্ট থেকে উদ্ধার হচ্ছেন পর্বতারোহী ‘গ্রিন বুটস’

আগস্টে ফের টানা ৪ দিনের ছুটি, সুযোগ পাবেন যারা

‘ও আমার চেয়েও বড় হবে’, ছেলেকে নিয়ে রোনালদো

১৪ বছরে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

১০

সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খাওয়ার যত উপকার

১১

দুপুরের মধ্যে আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

১৩

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

১৪

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

১৫

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

১৬

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

১৭

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

১৮

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

১৯

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

২০
error: Content is protected !!