বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ আগস্ট ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

ডেস্ক রিপোর্ট: আগে ব্যাট করে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ১৫৮ রান করেছিল। লক্ষ্যটা মালয়েশিয়ার জন্য সহজ ছিল না।

সেই কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই স্পিনার রাকিবুল হাসান ও রুবেল হাসানের ঘূর্ণিতে থমকে যায় সফরকারীদের ইনিংস। মাত্র ১৬ ওভারে ৬৯ রানে অলআউট হয়ে যায় মালয়েশিয়া।

তাতেই ৮৯ রানের বড় জয় পায় বাংলাদেশ এইচপি।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই চাপে পড়ে মালয়েশিয়া।

ইনিংসের প্রথম বলেই বাংলাদেশি বংশোদ্ভূত নাজমুস সাকিবকে ফেরান আবু হায়দার রনি। মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে দেশটির নাগরিকত্ব পাওয়া সাকিব বর্তমানে জাতীয় দলের হয়ে খেলছেন।
বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিপক্ষ হিসেবে খেলতে নেমেই গোল্ডেন ডাকের শিকার হন এই উইকেটকিপার ব্যাটার।
পরের ওভারে আরেক ওপেনার আসলাম খানকে ফেরান অফস্পিনার রুবেল হাসান। এরপর একের পর এক আক্রমণে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ এলোমেলো করে দেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে অফস্পিনার রুবেল ও বাঁহাতি স্পিনার রাকিবুল ছিলেন দুর্দান্ত। তাদের ঘূর্ণি সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছেন মালয়েশিয়ার ব্যাটাররা।

দলের ব্যাটারদের মধ্যে কেবল লড়াই করতে পেরেছেন আহমেদ আকিল। ২৫ বলে ২৯ রান করেন তিনি। এ ছাড়া মোহাম্মদ আমির করেন ১৫ রান। বল হাতে সাফল্য পাওয়া বিজয় উন্নি ব্যাট হাতে করেন ১৪ রান। শেষ পর্যন্ত ১৬ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন দুই স্পিনার। রুবেল হাসান ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট। রাকিবুল হাসান ২ ওভারে মাত্র ২ রান খরচ করে শিকার করেন ২ উইকেট। এ ছাড়া আবু হায়দার রনি, আব্দুল গাফফার সাকলাইন, মেহরাব হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট নেন।

এদিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ এইচপি। জিশান আলম ৭ বলে কোনো রান না করেই ফিরেছেন। এরপর আরিফুল ইসলাম ১২ বলে ১৫ এবং সাব্বির রহমান ১২ বলে ১৪ রান করে আউট হন। উইকেটরক্ষক প্রীতম কুমারের ব্যাট থেকেও আসে মাত্র ৪ রান।

তবে মাঝের দিকে পাল্টা লড়াই গড়ে দেন এস এম মেহেরব ও আবদুল গফফার সাকলাইন। মেহেরব মাত্র ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। সাকলাইন ২৬ বলে ৩২ রান করেন, মেরেছেন ১টি চার ও ৩টি ছক্কা। এছাড়া টপ অর্ডার ব্যাটারদের মধ্যেওপেনার জাওয়াদ আবরারের খেলেন ১৮ বলে ২৮ রানের ইনিংস।

মালয়েশিয়ার বোলারদের মধ্যে বিজয় উন্নি নেন ৩ উইকেট। এছাড়া শারভিন মুনিয়ান্দি ও সৈয়দ জুনাইদ খান নেন ২টি করে উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০