
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সভায় সভাপতিত্ব করেন।
সভায় মব ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ, মডেল মসজিদ স্থাপনে পদক্ষেপ গ্রহণ, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, স্কুল-কলেজে নৈতিক শিক্ষা বিষয়ক আলোচনা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল হাসেমের সঞ্চালনায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো: ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন