বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক এস.এম মাহাবুব বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসদরের নকিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহাবুব বাবু শ্যামনগর পৌরসদরের বাদঘাটা গ্রামের মোঃ মাহতাব উদ্দীনের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি উপজেলার বংশীপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় মাহাবুব বাবুর নাম আসামির তালিকায় রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ঘটনায় তাঁর নাম এসেছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর মাহাবুব বাবুর বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরে তাঁকে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বংশীপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় মাহাবুব বাবুসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলার তদন্ত ও অন্যান্য ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!