
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি ও শফিকুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যরা হলেন, শেখ মনিরুজ্জামান প্রিন্স সিনিয়র সহ-সভাপতি, মমতাজুল ইসলাম চন্দন ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাসুদ রানা সবুজ সাংগঠনিক সম্পাদক।
এই কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সাতক্ষীরা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন। করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে ।
মন্তব্য করুন