
সাতক্ষীরা সদর উপজেলা বৈকারী ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় এনগেজ নাও প্রকল্পের আওতায় স্বদেশ এই সভার আয়োজন করে।
ইউপি চেয়ারম্যান আবু মো: মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলামের সঞ্চালনায় সভায় সুবেদার মো: মশিউর রহমান, ম্যারেজ রেজিস্টার মো: ফিরোজ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা আ: জব্বার, সীমান্ত কলেজের অধ্যাপক উপানন্দ সরকার, বৈকারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও বৈকারী মানবাধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউনিয়ন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা চেয়ারম্যানের কাছে একটি সরকারি টোল ফ্রি জরুরী যোগাযোগ নম্বর সম্বলিত স্টিকার বোড হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন