বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৬ আগস্ট ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাঁদে পা দিলেন পরীমণি!

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। প্রায় চার বছর আগে শুরু হয় ‘পাফ ড্যাডি’র কাজ। শুরুতে এটি ছিল ওয়েব সিরিজ, পরিচালনায় ছিলেন মাসুদ হাসান উজ্জ্বল। তবে এরপরে উজ্জ্বল সরে যান, নির্মাণে যুক্ত হন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। আরও একটি পরিবর্তন এ প্রজেক্টে দেখা গেলো সম্প্রতি। সিরিজ হিসেবে শুটিং হলেও এটি মুক্তি পাচ্ছে সিনেমা ফরম্যাটে। আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গ-তে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

এ যেন রহস্যে ঘেরা, অদৃশ্য এক শক্তির ছোঁয়া! আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে গড়ে উঠেছে ‘পাফ ড্যাডি’র গল্প। গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য। আর সেই ফাঁদে পড়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। যার প্রমাণ মেলে ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্মের ট্রেলারে।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক, সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে। এই ‘বাবা’র আশীর্বাদ পেলেই যেন জাদুকরী উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য! এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমণি। যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ দৃশ্যও উঠে এসেছে সিনেমার ট্রেলারে। এছাড়া তরুণ রাজনীতিকের ভূমিকায় থাকা সজলের সঙ্গেও টিনা তথা পরীমণির ঘনিষ্ঠতা দেখা গেছে।

এদিকে সিনেমাটি নিয়ে পরিচালক সহিদ উন নবী বলেছেন, প্রতিটি মানুষের জীবনে একটা ফাদার ফিগার বা বস থাকে। তাদের আমরা ‘বাবা’ বলি। সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয়। কেউ মন থেকে সহযোগিতা করে, আবার কেউ নিজের সুবিধার জন্য করে। মানুষের জীবনে সেই বাবাদের প্রভাব নিয়েই ‘পাফ ড্যাডি’র গল্প।

এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১০

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১১

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১২

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৩

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৪

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৫

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৬

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৭

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

১৮

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

১৯

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705