বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ আগস্ট ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা দু’দলেরই ইনজুরি জয় করার মিশন

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ। দুই দলেরই ভাবনায় থাকার কথা, কীভাবে জয় তুলে আনা যায়। আছেও হয়তো। তবে, জয়ের ভাবনা চাপিয়ে দুই দলের অধিনায়কের চিন্তাতে এখন ইনজুরি আর অসুস্থতা জয় করার মিশন। মাঠে নামার আগে দুই দলই যে চোট আর অসুস্থতায় অনেকটাই বিধ্বস্ত।

শ্রীলঙ্কা দলকে মিনি হাসপাতাল বলাই মনে হয় শ্রেয় হবে। কারণ এরই মধ্যে ইনজুরিতে আক্রান্ত হয়ে দলের মূল বোলিং ইউনিটই তছনছ হয়ে গেছে বলা যায়।

মূল তিন পেসার দুষ্মন্তে চামিরা, লাহিরু কুমারা এবং দিলশান মধুশঙ্কা নেই। ইনজুরিতে ছিটকে গেছেন। এছাড়া স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। কুশল পেরেরাকে দলে নেওয়া হলেও তিনি কিছুটা অসুস্থবোধ করছেন বলে খবরে প্রকাশ।

এমন পরিস্থিতিতে এশিয়া কাপ শুরুর আগেরদিন পুনরায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চোটের এই প্রভাব কাটিয়ে ঘরের মাঠে বাংলাদেশকে হারানোর পরিকল্পনা সাজাতে হচ্ছে দাসুন শানাকাদের।

অন্যদিকে বাংলাদেশও প্রায় একই সমস্যায় জর্জরিত। ইনজুরির কারণে এরই মধ্যে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। বুধবারই তাকে যেতে হয়েছে অস্প্রোচার টেবিলে ডাক্তারের ছুরি-কাঁচির নিচে। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে তরুণ বোলার তানজিম হাসান সাকিবকে। যদিও এবাদত না থাকার কারণে বাংলাদেশের পেস বোলিংয়ে কিছুটা ভারসাম্য নষ্ট হয়েছে বলা যায়।

অন্যদিকে বাংলাদেশ ব্যাটিংয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো লিটন দাসের ছিটকে পড়ায়। ওপেনিংয়ে নির্ভরযোগ্য আর কেউ রইলো না। ভাইরাল জ্বরের কারণে লিটন দাস শেষ মুহূর্তে ছিটকে যান। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। যদিও আজ বিজয় খেলতে পারবেন কি না সন্দেহ রয়েছে।

তবে সবকিছু ছাপিয়ে অবশ্যই দুই দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং দাসুন শানাকার চিন্তায় জয়ই সবচেয়ে বেশি থাকবে। কারণ গ্রুপ পর্বে এই গ্রুপটাকেই মৃত্যুকূপ বলা যায়। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান- তিনটিই প্রায় সমান শক্তির। সুতরাং, আজ যেই জিততে পারবে, তার জন্যই পরের ম্যাচের আগে নির্ভার থাকাটা সহজ হবে।

বাংলাদেশ যদি আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিতে পারে, তাহলে সুপার ফোরে পা প্রায় দিয়ে রাখবে। সে স্বস্তি নিয়েই আগামীকাল লাহোরের ফ্লাইট ধরবেন টাইগার ক্রিকেটাররা। আর যদি এর অন্যথা হয়, তাহলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে বাঁচামরার লড়াই করতে হবে টাইগারদের।

একই চিন্তা শ্রীলঙ্কারও। আপাতত সেই লক্ষ্য নিয়েই আজ বাংলাদেশ সময় বিকাল ৩টায় ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস করতে নামবেন সাকিব আল হাসান এবং দাসুন শানাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!