বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়ছে ।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন র‍্যালি, আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজলো পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে উপজলো পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও একুশে মঞ্চে উপজলো নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ আগামীতে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সহকারী অধ্যাপক মায়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, জিএম আব্দুস ছালাম কেরু প্রমুখ।

সভা শেষে অতিথিবৃন্দ উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705