বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিব খান-অপু বিশ্বাস দম্পতির ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন বুবলী

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের ৭ম জন্মবার্ষিকী আজ। গত বছর এই দিনেই ছেলে জয়ের উদ্দেশে এক বিশেষ বার্তা দিয়েছিলেন সুপারস্টার বাবা শাকিব খান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখল। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে- তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়!’

ছেলেকে রাজকুমার আখ্যা দিয়ে শাকিব খান লিখেছিলেন, ‘তোমার (জয়) প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।’

এরপরই ছেলেকে নিয়ে কেক কাটার ছবি ফেসবুকে পোস্ট করেন অপু। জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে। আমার কোল আলো করে এসেছো। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা। আরো বড় হও, মানুষের মত মানুষ হও। দিদার চাওয়া-পাওয়া, তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। অনেক আশীর্বাদ তোমার জন্য। অনেক বড় হও, ভালো থেকো। শুভ জন্মদিন।’

গত বছর জয়ের জন্মদিনে ছেলের প্রতি শাকিবের এমন ভালোবাসা প্রকাশের দৃশ্য দেখে ফেসবুকে রীতিমতো বোমা ফাটান চিত্রনায়িকা শবনম বুবলী। এদিন নিজের অন্তঃসত্ত্বা অবস্থার দুটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। এরপরই তোলপাড়ের সৃষ্টি হয় নেটদুনিয়ায়।

কারণ তখন পর্যন্ত বুবলী যে বিবাহিত, সে তথ্যই এই নায়িকা কখনো প্রকাশ করেননি। ফলে তার অন্তঃসত্ত্বা ছবি দেখে রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়ে ভক্ত-অনুরাগীদের। এরপরই আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেন বুবলী। জানান, শাকিব খানকে বিয়ে করেছেন তিনি। তার সন্তানের মা-ও হয়েছেন। সেই সন্তানকে নিয়ে প্রকাশ্যেও আসেন।

এরপরের ঘটনা সবারই জানা। অপু বিশ্বাসের পর বুবলীকে ঘিরেও নতুন বিতর্কে জড়ান শাকিব খান। অপু-বুবলীকে নিয়ে নানা ধরণের তর্কে জড়িয়ে পড়েন তাদের ভক্তরা। সেই স্রোতে গা ভাসান এই দুই নায়িকা নিজেও। পরোক্ষভাবে একে, অন্যেকে খোঁচা দিয়ে কথা বলেন।

বিগত সময়গুলোতে অপু বিশ্বাস ও বুবলীর মধ্যেকার সম্পর্ক একদমই ভালোভাবে নজরে পড়েনি ভক্তদের। কিন্তু বছর ঘুরতেই যেন বদলে গেল অনেক কিছু! ঠিক এক বছর আগে যেই জয়ের জন্মদিনে অন্তঃসত্ত্বা ছবি প্রকাশ করে হট্টগোল ফেলে দেন বুবলী, তিনিই কি না এক বছর পর আব্রাম খান জয়ের জন্মদিনে শাকিব-অপুর পুত্রের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন ছেলে শেহজাদ খান বীরকে দিয়ে।

সম্পর্কে জয়ের ছোট ভাই হয় বীর। তাই বড় ভাইয়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তারকা পুত্র। সেই ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন বুবলী নিজেই। ‘ভালোবাসার ইমোজি’ দিয়ে জয়কে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

অপু বিশ্বাসের ছেলের প্রতি বুবলীর এই ভালোবাসা প্রকাশ হয়তো দুই নায়িকার মধ্যেকার সম্পর্ক কিছুটা হলেও শীতল করল। এবার দেখা যাক বুবলীর ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া কেমন থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০