বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ সেপ্টেম্বর ২০২৩, ৩:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫২

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানে বেলুচিস্তানে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

শুক্রবার বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে মিছিলের জন্য লোকজন জড়ো হলে সেখানে এ হামলার ঘটনা ঘটে।

হাসপাতাল ও পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের পত্রিকা ডন এ খবর দিয়েছে।

এখন পর্যন্ত কোনো সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আব্দুর রাজ্জাক শাহি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

তবে শহীদ নওয়াব গৌস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডা. সাঈদ মিরওয়ানি এর আগে ডনকে জানিয়েছিলেন, ৩৪ জন মারা গেছেন এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

পরে শাহি স্পষ্ট করেছেন যে দুটি হাসপাতাল থেকে দ্বিগুণ এন্ট্রির কারণে এই সংখ্যা বেশি ছিল এবং আহতদের সংখ্যা প্রায় ৫০ জন ছিল।

সিইও ডা. মিরওয়ানি নিশ্চিত করেছেন যে এখনও পর্যন্ত ২৮ টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ২২ জনকে মাসতুং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে কয়েক ডজন চিকিৎসাধীন রয়েছে এবং আহত ২০ জনেরও বেশি লোককে চিকিৎসার জন্য কোয়েটায় রেফার করা হয়েছে। হাসপাতালের সিইও বলেন, মৃতদেহ ও আহতদের সরানোর প্রক্রিয়া এখনও চলছে।

আলফালাহ রোডের মদিনা মসজিদের কাছে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) শোভাযাত্রার জন্য লোকজন জড়ো হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মুনির আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে একটি শোভাযাত্রার জন্য জড়ো হওয়া একটি মসজিদের কাছে বোমা হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান এই হামলার কথা অস্বীকার করেছে।

বিস্ফোরণের পর প্রকাশিত অযাচাইকৃত ছবি ও ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি রক্তাক্ত লাশ এবং ছিন্নভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সূত্র: ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!